চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে ইউপি সদস্য নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৫ পূর্বাহ্ণ ১৬, জুন ২০২০
- সেমি লিড, জনপদ, বান্দরবান
A A

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে কুহালং ইউনিয়নের এক ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা নিহত হয়েছে। সোমবার রাতে কুহালং ইউনিয়নের বাকিছড়া এলাকার মাঝের পাড়ায় এ ঘটনা ঘটে। 

নিহতের নাম চাইন ছাহ্লা মারমা (৩৬)। সে কুহালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য।

স্থানীয়রা জানায়, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য চাইন ছাহ্লা মারমাকে (৩৬) সন্ত্রাসীরা গুলি করলে আহত অবস্থায় প্রথমে বান্দরবান সদর হাসপাতালে নেয়ার পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিক্যালের ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। গোলাগুলির ঘটনার পর ওই এলাকায় সেনাবাহিনী ও পুলিশ গিয়েছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানিয়েছেন, ইউপি সদস্য চাইন ছাহ্লাকে বাকি ছড়া লামার পাড়ার বাসিন্দা মংউসে মারমা বাসা থেকে ডেকে নিয়ে যায়। পড়ে অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে গুলি করলে ইউপি সদস্য গুরুতর আহত হয়।

স্থানীয়রা গুরুতর আহত ইউপি সদস্যকে উদ্ধার করে প্রথমে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে সে মারা যায়। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউপি সদস্য নিহতবান্দরবান
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশি সিনেমার নিবেদনে ‘গ্যাংস অব ওয়াসিপুর’ নির্মাতা

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিলিয়ন কিলোমিটার পাড়ি দিয়ে ‘গ্রহাণু ২০১৬ এইচও ৩’-এ পৌঁছেছে চীনের থিয়ানওয়েন-২

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের শীর্ষ নেতাদের হত্যার হুমকি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর

জুলাই ৬, ২০২৬

বাস ও গরুবাহী পিকআপের সংঘর্ষে ৩ জনের প্রাণহানি

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে দীর্ঘ হচ্ছে লাশের সারি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৩ শিশুর

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT