বান্দরবানের রোয়াংছড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১

বান্দরবানের মানচিত্রে একটি নির্দিষ্ট স্থান চিহ্নিত করা হয়েছে, যেখানে বাংলায় লেখা রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
বান্দরবানের রোয়াংছড়িতে দুর্বৃত্তদের গুলিতে মংসিংশৈ মারমা (৪০) নামে ১ জন নিহত হয়েছে। তার বাড়ি রোয়াংছড়ি সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের। নিহত মংসিংশৈ নয়াপাড়ার মৃত নিসামং মারমার ছেলে।
শনিবার সকাল ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বাড়ির পাশে গোসল করার সময় তাকে দুর্বত্তরা গুলি করে চলে যায়।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মান্নান বলেন, দুর্বৃত্তরা দুপুর ১২টার দিকে বাড়ির পাশে মংসিংশৈ গুলি করে পালিয়ে যায়। কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটি এখনো বলা যাচ্ছে না। তদন্ত শেষে জানা যাবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



