চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বান্দরবান সীমান্তে মিয়ানমার সীমান্তরক্ষীর টহল জোরদার, আতঙ্কে এলাকাবাসী

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৪:২১ অপরাহ্ন ০১, মার্চ ২০১৮
কক্সবাজার, জনপদ, বান্দরবান
A A
বাংলাদেশ মিয়ানমার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারের সীমান্তরক্ষী পুলিশ বিজিপির টহল জোরদার করায় শূন্য রেখায় থাকা রোহিঙ্গা ও এপারের সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

তবে এপারে বাংলাদেশ বর্ডার গাড বিজিবি সর্তক অবস্থায় রয়েছে। বাড়ানো হয়েছে টহল।

গত বছরের ২৪ আগস্ট রাতে মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংস ঘটনার পর বিপুল পরিমাণ রোহিঙ্গা প্রাণ ভয়ে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয়। তবে কিছু কিছু রোহিঙ্গা সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে আটকা পড়ে এবং সেখানেই আশ্রয় শিবির তৈরি করে অবস্থান নেয় তারা। ইতোমধ্যে নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্ত পয়েন্টে অবস্থানরত রোহিঙ্গাদের সরিয়ে উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে আসলেও তুমব্রু সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে অন্তত আরও সাড়ে ৫ হাজার রোহিঙ্গা রয়ে যায়।

এই অবস্থায় গত ৯ ফেব্রুয়ারি আকস্মিক রাখাইন রাজ্য সফর করেন ওই দেশের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল অং সো। সফরকালে মিয়ানমারের তুমব্রু সীমান্তে এসে নো-ম্যানস ল্যান্ড থেকে সরে যেতে নির্দেশনা দেন। নো-ম্যানস ল্যান্ডের এই ভূমি মিয়ানমারের দাবি করে উপ-স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের বলেছেন, খুব দ্রুত সরে না গেলে এর পরিণতি ভয়াবহ হবে। এরপর থেকেই সেখানে মাইকিং চলছে।

বৃহস্পতিবার সকাল থেকে শুধু রোহিঙ্গা নয়, মিয়ানমারের ওপারে মাইকিং করার কারণে এপারের স্থানীয় অধিবাসীদের মাঝেও বিরাজ করছে আতংক।

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারের সীমান্তরক্ষী পুলিশ বিজিপির টহল জোরদার করায় শূন্য রেখায় থাকা রোহিঙ্গা ও এপারের সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তবে এপারে বাংলাদেশ বর্ডার গাড বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে বলে বিজিবির কক্সবাজার সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল খালেক জানিয়েছেন।

Reneta

তবে নো-ম্যানস ল্যান্ডে যে সব রোহিঙ্গা অবস্থান করছে তাদের প্রত্যাবাসনের প্রথম পর্যায়ে মিয়ানমারে ফেরত নেয়ার কথা দিলেও কৌশলে তাদের বাংলাদেশে ঠেলে দিতে এ অপতৎপরতা শুরু করেছে বলে অভিযোগ করেছেন সীমান্তে বসবাসকারীরা।

Jui  Banner Campaign
ট্যাগ: কক্সবাজারে রোহিঙ্গারোহিঙ্গা
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT