বাংলাদেশ

বান্দরবনের সড়ক ধসে যোগাযোগ বিচ্ছিন্ন

বান্দরবনের সড়ক ধসে যোগাযোগ বিচ্ছিন্ন

টানা কয়েক দিনের ভারী বর্ষণে গত তিন দিন ধরে বান্দরবান-রুমা, থানচি সড়কের ১০ মাইল (বসন্ত পাড়া) এলাকায় প্রায় আড়াই থেকে তিন’শ মিটার রাস্তার ধসে পড়েছে।

জেলা সদরের চিম্বুক, নীলগিরি এবং রুমা, থানছি উপজেলার সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে গেছে। চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় জনসাধারণ ও পর্যটকরা। স্থানীয়রা পাহাড়ী-বাঙ্গালী লোকজন মাইলের পর মাইল পায়ে হেঁটে জেলা শহরে যাতায়াত করছে। যানচলাচল বন্ধ থাকায় মালামাল নিয়ে শহরে আসতে না পারায় সবজিসহ বিভিন্ন কাঁচা মাল নষ্ট হয়ে যাচ্ছে।

এদিকে অন্যমত পর্যটন স্পট বগালেক, কেউক্রাডং, তাজিংডং, রিঝুক ঝর্ণা, চিম্বুক-নীলগিরি, নাফাকুমের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে যেতে পারছেন না পর্যটকরা। এ কারণে লোকসানের মুখে পড়েছে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

সেনাবাহিনীর প্রকৌশল শাখা ১৯ ইসিবি”র টুআইসি মেজর সাদেক মাহামুদ জানান, ভারী বৃষ্টির কারণে বান্দরবান রুমা-থানচি সড়কের ১০মাইল এলাকায় প্রয় ২শ মিটার রাস্তা পাহাড় থেকে ধসে সামনে চলে এসেছে। যত খুব দ্রুত সম্ভব এটাকে আগের পর্যায়ে নিয়ে যেতে চেষ্টা করা হচ্ছে।

বান্দরবানের পর্যটন স্পট গুলোতে যাতায়তের একমাত্র সড়কটি দ্রুত মেরামমের মাধ্যমে চলাচলের উপযোগী করা না হলে পর্যটন ব্যবসায় বড় ধরণের ধস নামবে বলে মনে করছেন স্থানীয়রা।

বিষয়:বান্দরবন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…