চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাধ্য হয়েই রিমেক ছবি করতে হয়: শাকিব খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১২ অপরাহ্ণ ০১, আগস্ট ২০১৮
বিনোদন
A A

‘‘আগে ‘ওয়েল এডুকেটেড’ এবং মেধাবী মানুষরা সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখতেন। কিন্তু তাদের কেউ এখন সিনেমার চিত্রনাট্য লিখছেন না। সৈয়দ শামসুল হক, যোশেফ শতাব্দী, হুমায়ূন আহমেদের মতো মানুষরা আজ বেঁচে নেই। তাই অনেক সময় বাধ্য হয়েই রিমেক ছবি করতে হয়। আর যারা আছেন তারা ভালো সম্মানী সংকটের কারণে লিখতে চান না। নতুনরাও ঠিকমতো প্ল্যাটফর্ম পাচ্ছে না। চলচ্চিত্রে যে মেধার অবমূল্যায়ণ হয় এটা কিন্তু সত্যি। আবার ধৈর্য্যেরও বিষয় রয়েছে। সেখানেও সংকট দেখতে পাই।’’

কথাগুলো বলছিলেন ঢালিউড তারকা অভিনেতা শাকিব খান। ১৯ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে শাকিব একাই রাজত্ব করছেন প্রায় একযুগ। বাংলাদেশের সফল এই নায়ক যৌথ প্রযোজনায় ‘শিকারি’ ও ‘নবাব’-এর পর কলকাতার লোকাল প্রডাকশনের ‘চালবাজ’ ও ‘ভাইজান এলো রে’ নামের দুই ছবিতে অভিনয় করেছেন।

আগামীতে মুক্তি পেতে যাচ্ছে তার ‘নেকাব’ নামের আরেক ছবি। ছবিগুলো দিয়ে শাকিব কলকাতার দর্শকদের কাছেও জনপ্রিয়তা পাচ্ছেন। নতুন লুক, ভিন্ন চরিত্র দিয়ে প্রশংসিত হচ্ছেন। তবে এসব ছবি নিয়ে নানা সময়ে উঠছে নকলের অভিযোগ। সেই প্রসঙ্গেই চ্যানেল আই অনলানইকে কথাগুলো বলেন শাকিব।

দ্বৈত চরিত্রে শাকিব। ‘নেকাব’ ছবির একটি দৃশ্য…

তার মতে, ‘মৌলিক গল্পের অভাবে ইন্ডাস্ট্রি ভুগছে এটা চরম সত্য কথা। অনেকেই সমালোচনা করে বলছে, শাকিব এখন যে সব ছবি করেন, তার সবই নকল চিত্রনাট্যের। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত এই নায়কের ভাষ্য, আমার কথা হলো ওগুলো নকল নয়, রিমেক। নকল আর রিমেক কখনও এক জিনিস নয়। আগে যে সব রিমেক ছবি হতো ওগুলো তো বেশ সুপারহিট হতো। ‘কেয়ামত থেকে কেয়ামত’ তার প্রমাণ।  এখন হয় না কোনো? কারণ এখন আমরা আমাদের কাজটা নিয়ে সচেতন নই। কলকাতার ছবিগুলোর দিকে যদি তাকান দেখবেন বাণিজ্যিক যে সব সিনেমা হচ্ছে তার বেশিরভাগই রিমেক।’

শাকিব খান বলেন, ‘দর্শক কী চায় সেটা বুঝতে হবে। কিন্তু সমস্যা হলো অনেকেই এখন সে জায়গাটা বুঝতে পারছে না।’ ঢাকাই ছবির শীর্ষ এই তারকা আরো বলেন, এখন অনেক সিনেমা হচ্ছে। সবগুলো ছবি কী ভালো হচ্ছে? মানহীন ছবি করে লাভ কী? সময়কে ধরতে হবে। আরেকটা বিষয় হলো অনেকে বুঝতে চাইলেও সে জায়গাটাতে তারা যেতে চাইছে না।’

চ্যানেল আই অনলাইনকে শাকিব খান আরও বলেন, ‘সময়টাকে তো নির্মাতার নিয়ন্ত্রণে রাখতে হবে। আরেকটা বড় সমস্যার দিক হলো, নির্মাণের কারিগরি দিক থেকে আমরা যদি ইন্ডাস্ট্রির কথা বলি ওই জায়গাটাতে আমি আরও বেশি হতাশ। তার মতে, চলচ্চিত্র শিল্পে ভালো কাজের প্রতিযোগিতার বড় সংকট দেখা দিয়েছে।’

Reneta

শাকিব খান বর্তমানে ‘ক্যাপ্টেন খান’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। শাপলা মিডিয়া প্রযোজিত এই ছবিতে তার নায়িকা শবনম বুবলী। ওয়াজেদ আলী সুমন পরিচালিত এই ছবিটি আগামী ঈদুল আযহায় মুক্তি পাবে। ছবির শুটিং শেষ। এবার গানের শুটিংয়ে আগামী ৩ আগস্ট রাতে থাইল্যান্ড যাচ্ছে টিম ‘ক্যাপ্টেন খান’। এদিকে, শাকিব অভিনীত আরেক ছবি ‘নোলক’ ঈদে মুক্তির কথা শোনা গেলেও শেষ পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে ঈদুল আযহায় ছবিটি আসছে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যাপ্টেন খাননেকাববুবলীভাইজানলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT