বলিউডের প্রভাবশালী পরিবার বচ্চন পরিবার। আর সেই পরিবারের একমাত্র পুত্রবধূ সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। আর সেকারণে তাকে পরিবারের অনেক নিয়ম-কানুন মেনে চলতে হয়। বিয়ের পর পর্দায় সেভাবে আকর্ষণীয় চরিত্রে দেখা যায়নি তাকে।
তবে ঐশ্বরিয়া সাহস করেই ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে রণবীর কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন। আর তাতেই ক্ষেপেছিলেন শ্বশুর অমিতাভ বচ্চন ও শাশুড়ি জয়া বচ্চন। নানাভাবে পরিচালক প্রযোজককে বচ্চন পরিবার অনুরোধ করেছেন ঘনিষ্ঠ দৃশ্য বাদ দিতে।
সেন্সর বোর্ড ফিল্ম সার্টিফিকেশন এ আসন্ন মুক্তি পাওয়া এ ছবিটি প্রদর্শন করা হয়। বোর্ড তখনি পরিচালক করণ জোহরকে নির্দেশ দেন রণবীর ও ঐশ্বরিয়ার অন্তরঙ্গ দৃশ্য বাদ দেয়ার। নির্দেশনার পর করণ অবশ্য কিছুটা ভেঙ্গে পড়েন কারণ তার ছবিতে সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য বাদ দেওয়া হয়েছে। এবং এ ছবি এমন দৃশ্য বাদ দিলে আলোচিত ছবিটি দুর্বল হয়ে পড়বে।
ত্রিভুজ প্রেম নিয়ে নির্মিত এ ছবিতে স্পেশাল স্ক্রিনে দেখা যাবে কিং শাহরুখ খানকে। এছাড়া ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আনুশকা শর্মা ও ফাওয়াদ খান। আগামী ২৮ অক্টোবর মুক্তি পাবে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’।









