বাণিজ্য মেলায় আগুন

বাণিজ্য মেলায় আগুনের ঘটনায় ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে, ভবনটি পুড়ে যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাজধানীর আগারগাঁওয়ে বাণিজ্য মেলার একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
বৃহস্পতিবার সন্ধ্যায় দেশি মিষ্টি পানীয় ব্র্যান্ড ফ্রুটিকার স্টলে এ আগুন লাগে।
অগ্নিকাণ্ডে দোকানটি ব্যাপক (স্টল) ক্ষতিগ্রস্ত হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস সূত্র।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের অন ডিউটি অপারেটর নাজমা আকতার চ্যানেল আই অনলাইনকে বলেন: আমরা সন্ধ্যা ৭টা ১২ মিনিটে আগুন লাগার খবর পাই। এরপর আমাদের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




