অপরাধ

বাণিজ্য মেলার পাশে বিরাট ছিনতাইকারী চক্র, আটক ৬

বাণিজ্য মেলার পাশে বিরাট ছিনতাইকারী চক্র, আটক ৬

বাণিজ্য মেলায় আগত দর্শনার্থীদের টাগের্ট করে ছিনতাইয়ের ছক কষছিল এক দল ছিনতাইকারী। গোপন সংবাদের ভিত্তিতে ছিনতাইকারীদের পরিকল্পনা জেনে ৬ ছিনতাইকারীকে আটক করেছে র‍্যাব-২।

আটকরা হলেন, মো. শাহআলম শেখ (৩৪), মো. বাবু মিয়া (২৫), মো. রুবেল (২০) ) মো. মেহেদী হাসান (২২), মো. ফরিদুল (৩০) মো. আসলাম তালুকদার (২৩)। এসময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি ছুরি, এন্টি কাটার, ড্যাগার উদ্ধার করা হয়।

র‍্যাব-২ এর মিডিয়া অফিসার এএসপি সাইফুল মালিক চ্যানেল আই অনলাইনকে বলেন, মঙ্গলবার রাতে আমরা গোপন সংবাদে জানতে পারি বাণিজ্য মেলায় আগত দর্শনার্থীদের টাগের্ট করে একদল ছিনতাইকারী পরিকল্পনা মন্ত্রণালয়ের পাশে অবস্থান করছে। র‍্যাবের অবস্থান জানতে পেরে পালাতে চেষ্টা করলে শাহআলম, বাবু ও রুবেলকে আটক করা হয়।

তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের আরেকটি চক্র চন্দ্রিমা উদ্যানের পাশে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে। পরে সেখান থেকে মেহেদী, ফরিদুল ও আসলামকে আটক করা হয়।

আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, বাণিজ্য মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যে তারা কযেকটি সফল ছিনতাই কার্যক্রম সফলভাবে পরিচালনা করেছে। তারা দীর্ঘদিন যাবৎ রাজধানীর বিভিন্নস্থানে ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছে।

চক্রটি বাণিজ্য মেলায় আগত সাধারণ জনগনের সাথে থাকা ব্যাগ চাকু দিয়ে কেটে ভেতরে থাকা গুরুত্বপূর্ণ মালামাল, দ্রব্য সামগ্রী ছোঁ মেরে ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়। তারা মূলত বাড্ডা, আব্দুল্লাপুরসহ বিভিন্ন স্থানে ছিনতাই করে থাকে।

এই ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান সাইফুল মালিক।

বিষয়:বাণিজ্য মেলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…