চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড্ডায় গণপিটুনিতে নিহত নারীর পরিচয় শনাক্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৮ পূর্বাহ্ণ ২১, জুলাই ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীতে শনিবার গণপিটুনিতে নিহতের পরিচয় শনাক্ত হয়েছে। পুলিশ জানিয়েছে, তাসলিমা বেগম রেনু নামের ওই নারী সন্তানের ভর্তির খোঁজ নিতে স্কুলে গিয়ে গণপিটুনির শিকার হন।

শনিবার রাজধানীর উত্তর-পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসা বোরখা পরা এক নারীর কথাবার্তায় সন্দেহ হলে তাকে নিয়ে যাওয়া হয় প্রধান শিক্ষিকার কক্ষে। সেসময় শিশুর মাথা কাটা ধরা পড়েছে, এমন গুজব ছড়িয়ে পড়লে শতশত মানুষ হামলে পড়ে ওই নারীর ওপর।

পরে জানা যায়, সন্তানকে ভর্তি করানোর জন্য খোঁজ নিতে ওই স্কুলে গিয়েছিলেন তিনি।

উত্তর-পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ বেগম জানান, মহিলা কী কারণে স্কুলে এসেছিলেন তা জানার আগেই এলাকাবাসী তাকে ছিনিয়ে নিয়ে যায়।

পুলিশ ঘটনাস্থল থেকে গণপিটুনির শিকার মহিলাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ জানায়, নিহতের নাম তাসলিমা বেগম রেনু। এছাড়া ছেলেধরা সন্দেহে সাভারেও গণপিটুনিতে শনিবার এক মহিলার মৃত্যু হয়েছে।

ছেলেধরা সন্দেহে গণপিটুনির ঘটনা বাড়ছে। নেত্রকোনার পর ঢাকা, নারায়ণগঞ্জ ও সাভারে গণপিটুনিতে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া নারায়ণগঞ্জ, কক্সবাজার ও গাজীপুরে আরো কয়েকজন আহত হয়েছেন। এ নিয়ে আতঙ্ক অভিভাবকদের মনে।

Reneta

পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, গণপিটুনি দিয়ে মেরে ফেলা ফৌজদারি অপরাধ। ডিএমপি’র ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান জানান, কাউকে ছেলেধরা সন্দেহ হলে গণপিটুনি না দিয়ে পুলিশের হাতে তুলে দিতে হবে।

দেশজুড়ে ছড়িয়ে পড়া হঠাৎ এমন ঘটনায় কোনো কুচক্রী মহলের সংযোগ আছে কি না তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে অনেকের মনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণপিটুনিগণপিটুনিতে নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

পদ্মা রেলসেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই: সেতুমন্ত্রী

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ, প্রস্তুতির আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

জুলাই ২, ২০২৬

ফুটবলের নির্মম বিচার ‘টাইব্রেকার’: সেরা তারকাদের ব্যর্থতা আর কান্নার ইতিহাস

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘নজরুলের আবির্ভাব ছিল পরাধীন জাতির ভাগ্যাকাশে আলোকবর্তিকা’

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT