মুনতাহা, ছোট্ট এই শিশুটির মায়াবী হাস্যজ্জ্বল ছবিটি বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিলো। বাবা-মা’র আদরের সন্তান মুনতাহা হারিয়ে গিয়েছে। যে কোন কিছুর বিনিময়ে সন্তানকে ফিরে পেতে হন্য হয়ে ঘুরছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়। সবার একই প্রার্থনা বাবা-মা’র বুকে ফিরে যাক ছোট্ট মুনতাহা।






