চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজেট উত্থাপন ছাড়াই ঢাবি সিনেট অধিবেশন মুলতবি, ছিলেন না অনেক গুরুত্বপূর্ণ সদস্য

মনোয়ার হোসেন মান্না মনোয়ার হোসেন মান্না
১০:০০ অপরাহ্ণ ১৪, জুন ২০২০
শিক্ষা
A A

করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতির মধ্যে বাজেট উত্থাপন ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে, যেখানে অংশ নেননি বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কবি মুহাম্মদ সামাদ, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ, শিক্ষক সমিতির সভাপতি মাকসুদ কামাল এবং কোষাধ্যক্ষ কামাল উদ্দীনসহ গুরুত্বপূর্ণ অনেক সদস্য।

তাদের অভিযোগ, পছন্দের ব্যক্তিকে সিন্ডিকেটে মনোনয়ন দেওয়ার জন্যই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তড়িঘড়ি করে সিনেট অধিবেশন ডাকেন।

অধিবেশনে অংশ না নেওয়া কয়েকজন সদস্য বলেছেন, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি কলঙ্ক। সাধারণত সিনেট অধিবেশন অনুষ্ঠিত হয় জুন মাসের শেষ দিকে। শুধুমাত্র পছন্দের এক শিক্ষককে সিন্ডিকেটে মনোনয়ন দেওয়ার জন্যই উপাচার্য তড়িঘড়ি করে সিনেট অধিবেশন ডেকেছেন।

তারা বলছেন, এই সিনেটের মেয়াদ চলতি মাসের ১৬ তারিখ শেষ হয়ে যাবে। এরপর অধিবেশন হলে পছন্দের ব্যক্তিকে মনোনয়ন দেওয়া যেত না। তাছাড়াও সিনেট অধিবেশনের মূল কাজ বাজেট উত্থাপন করা। যেহেতু এই অধিবেশনে বাজেট ঘোষণা করা হবে না, তাই তারা অংশ নেননি। পাশাপাশি করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে নিজেদের স্বাস্থ্যগত সতর্কতার বিষয়টি বিবেচনা করেও কেউ কেউ যাননি বলে জানান।

এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য সেটি এড়িয়ে যান।

তবে রোববার অনুষ্ঠিত সিনেটের বার্ষিক অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ৫ বছর মেয়াদী ‘স্ট্র্যাটেজিক প্ল্যান’ গ্রহণ ও ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টি’-এর প্রস্তাবিত স্ট্যাটিউট অনুসমর্থিত হয়েছে।

এছাড়াও আগামী এক বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিন্ডিকেটে সর্বসম্মতিক্রমে নতুন তিনজন সদস্য নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত নতুন তিন সিন্ডিকেট সদস্য হলেন, রেজিস্টার্ড গ্র্যাজুয়েট ক্যাটাগরিতে এস. এম. বাহালুল মজনুন, শিক্ষাবিদ হিসেবে অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম এবং বিশিষ্ট নাগরিক হিসেবে বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ও ইসলামিক বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক এ কে এম শামসুজ্জামান খান।

এছাড়া, ফাইন্যান্স কমিটিতে সোনালী ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব আতাউর রহমান প্রধানকে মনোনয়ন দেওয়া হয়।

বার্ষিক অধিবেশনে সংসদ সদস্য, ডাকসু’র প্রতিনিধিসহ সকল ক্যাটাগরি থেকে ৬৩ জন সিনেট সদস্য অংশগ্রহণ করেন।

অধিবেশনে উপাচার্য বলেন, বাংলাদেশের সকল দুর্যোগ ও সংকট মোকাবেলায় ঢাকা বিশ্ববিদ্যালয় অতীতে যেভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, কোভিড-১৯ মোকাবেলায়ও সেভাবে কাজ করে যাচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় খোলার পর যেন কম সংখ্যক ক্লাশ নিয়ে পরীক্ষা নেয়া যায় সেজন্য অনির্ধারিত ছুটিতে অনলাইনসহ বিভিন্ন সম্ভাব্য উপায়ে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত ও সক্রিয় রাখার ব্যাপারে সকল বিভাগ ও ইনস্টিটিউটের সহকর্মীদের অনুরোধ করেন তিনি৷

সিনেটের এই বার্ষিক অধিবেশনে ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট উপস্থাপন করা যায়নি বিধায় সেটি উপস্থাপন ও বিবেচনার জন্য সিনেটের এই বার্ষিক সভা আগামী ২৩ জুলাই ২০২০ বৃহস্পতিবার বিকেল ৩.৩০টা পর্যন্ত মুলতবি করা হয়।

ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়সিনেট অধিবেশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাকালে সাইকেলকে যাতায়াতের মাধ্যম করতে ভারত সরকারের পরামর্শ

পরবর্তী

পুলিশ বলছে আত্মহত্যা, পরিবারের ধারণা ‘ঠাণ্ডা মাথায় খুন’

পরবর্তী

পুলিশ বলছে আত্মহত্যা, পরিবারের ধারণা ‘ঠাণ্ডা মাথায় খুন’

কামরান

করোনায় আক্রান্ত হয়ে সিলেটের সাবেক মেয়র কামরানের ইন্তেকাল

সর্বশেষ

নেপালে ভয়াবহ বন্যা: কীভাবে তৈরি হলো মৃত্যুফাঁদ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেওয়ানবাগ শরীফে লক্ষাধিক মানুষের র‍্যালি

আগস্ট ২৭, ২০২৬

রাজধানীতে মেঘলা আকাশ, বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে নিহত ১৫৭, নিখোঁজ ৪ শতাধিক

আগস্ট ২৭, ২০২৬

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT