চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজেট অধিবেশনে ৬ মিনিটে সাত বছরের সাফল্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৯ অপরাহ্ণ ০২, জুন ২০১৬
অর্থনীতি
A A

২০১৬-১৭ অর্থবছরের বাজেট অধিবেশনের শুরুতে ৬ মিনিটের পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশনে সরকারের গত সাত বছরের সাফল্য তুলে ধরা হয়। বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধে বাঙালির অর্জন দিয়ে শুরু হওয়া ওই উপস্থাপনায় একে একে উঠে আসে মহাজোট সরকারের গত সাত বছরের সাফল্য।

দেশ সহস্রাব্দ লক্ষ্যমাত্র অর্জনের পাশাপাশি দেশ থেকে ক্ষুধা, মাতৃমৃত্যুর হার কমা, দেশের মানুষের গড় আয়ু ৭০.৭ বছরে উন্নিত হওয়ার মতো সাফল্য তুলে ধরা হয়।

দেশের মোট খাদ্য উৎপাদনের পরিমান ৩ শত ৯০ লাখ মেট্রিকটন উল্লেখ করে বলা হয়: দেশ এখন আর কোন মানুষ ক্ষুধার্ত নয়। ইতিমধ্যে আমরা নিম্ন মধ্যম আয়ের দেশের কাতারে ওঠে এসেছি। সামনে আর বেশি সময় নেই যখন আমরা মধ্য আয়ের দেশের তালিকায় ওঠে আসবো।

দেশে আগের যেকোন সময়ের থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিমান বেশি। ঘাড়তি মেটাতে ইতিমধ্যে ১৪ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রতিদিন উৎপন্ন হচ্ছে। দেশের প্রবৃদ্ধি ইতিমধ্যে ৭.০৫ শতাংশ ছাড়িয়েছে এবং মূল্যস্ফীতি এখন ৬ শতাংশের নিচে।

দেশের আমদানি-রপ্তানি পরিবেশও আগের যেকোন সময়ের থেকে ভালো বলে উপস্থাপনায় ওঠে আসে। শেষ অর্থ বছরে, রপ্তানির পরিমান ছিলো ২৭.৬ বিলিয়ন মার্কিন ডলার এবং আমদানির পরিমান ২১.৩ বিলিয়ন মার্কিন ডলার।

দেশের রিজার্ভের পরিমান ২৮.৪ মার্কিন ডলার। দেশ তথ্য প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে বলা হয়: দেশে এখন ১৩ কোটির মতো মোবাইল সিম চালু আছে। এছাড়া ৬ কোটিরও বেশি মানুষ ইন্টারনেট সুবিধা ভোগ করছে। মোবাইল ব্যাংকিংয়ে বাংলাদেশ ইতিমধ্যে সমগ্র বিশ্বের কাছে অনুকরণীয় দৃষ্টান্তে পরিনত হয়েছে বলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে উল্লেখ করা হয়।        

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাজেট ২০১৬-১৭
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশটা মগের মুল্লুক হলে সবই সম্ভব

পরবর্তী

ষড়যন্ত্রের আবর্তে বিএনপির রাজনীতি

পরবর্তী

ষড়যন্ত্রের আবর্তে বিএনপির রাজনীতি

শিল্পা-রাজকুন্দ্রার সংসারে ভাঙ্গণের সুর!

সর্বশেষ

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

দ্বিতীয়বার বিয়ে করলেন জেনিফার উইনগেট

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শাপলা চত্বর হত্যাযজ্ঞ ছিল পরিকল্পিত, প্রধান আসামি শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT