বাজেট মানেই লক্ষ কোটি টাকার হিসেব-নিকেশ, বড় বড় প্রকল্পে বরাদ্দ এবং রাষ্ট্রের আয় ব্যয়ের জটিল সব গণিত। তবে বাজেট প্রস্তাবনা নিয়ে সাধারন মানুষের সবচেয়ে বেশি আগ্রহ নিত্য প্রয়োজনী পণ্যের দামে কী পরিবর্তন আসছে।
আগামী এক বছরের মোট খরচ ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা ধরে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উত্থাপন করেছেন।
এবারের বাজেটের দর্শন- প্রবৃদ্ধি, উন্নয়ন, সমতাভিত্তিক সমাজ বিনির্মাণের অগ্রযাত্রা।
বাজেট প্রস্তাবনায় অর্থমন্ত্রীর শুল্ক বাড়ানোর কারণে সব ধরনের তামাক ও তামাকজাত পন্যের দাম বাড়তে পারে।
দাম বাড়তে পারে তামাক ও তামাকজাত পণ্য ও উৎপাদন যন্ত্রাংশ, নির্মাণ খাতে ব্যবহৃত রড, মোবাইল সিম কার্ড, ওয়াশিং মেশিন, ট্যালকম পাউডার, এয়ারকুলার, ইসিজি, আমদানি করা চাল, আমদানি করা চা,
রাবার, বাসের টায়ার টিউব।
আরো দাম বাড়বে আইপিএস, ট্রান্সফরমার, ফাইবার অপটিক ক্যাবল, ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার, বায়োমেট্রিক স্ক্যানার, মশা মারার ব্যাট, হাতে তৈরি বিস্কুট ও কেক, সয়াকেক, আমদানিকৃত কৃষি যন্ত্রাংশ, কাগজ ও কাগজজাত পণ্য।
শুল্ক রেয়াত অভ্যাহত থাকায় আমদানি করা চাল, চিনি, ডাল, পেঁয়াজ, ভোজ্যতেল, হিউম্যান হলারের দাম অপরিবর্তীত থাকতে পারে।








