বাজেটে কোনো ‘দুর্বলতা’ নেই: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী ব্যবসাবান্ধব বাজেটের মাধ্যমে কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা ব্যাখ্যা করছেন, পেছনে বাংলাদেশের পতাকা ও দুইজনের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটে কোনো ‘দুর্বলতা’ নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বুধবার অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
এবারের বাজেটে দুর্বলতা কী ছিল এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বাজেটে কোনো দুর্বলতা নেই। আমি কোনো পার্টিকুলার সেগমেন্ট উল্লেখ করতে চাই না। বাজেটটি যখন বাস্তবায়ন শুরু হবে তখন দেখা যাবে কারা উপকৃত হচ্ছেন। উপকারভোগী কারা আমরা সেটি জানতে পারব। যাদের নিয়ে আপনাদের প্রশ্ন তাদের কাভার করার জন্যই এবারের বাজেট সাজিয়েছি।
তিনি বলেন, নিম্ন আয়ের মানুষদের চিহ্নিত করা গেলে এবং তাদেরকে অর্থনীতির মূল ধারায় নিয়ে আসতে পারলে আগামীতে অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। প্রধানমন্ত্রী এ বিষয়ে নির্দেশ দিয়েছেন এবং এই নীতিতে আমরা বিশ্বাস করি। সেভাবেই কাজ করে যাচ্ছি।
বিভিন্ন গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, নতুন করে আড়াই কোটির মতো দরিদ্র হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, সরকারের নিজস্ব প্রতিষ্ঠান আছে। তারা এগুলো দেখবে। সরকারি প্রতিষ্ঠান থেকে তথ্য পাওয়ার আগে কারও তথ্য গ্রহণ করতে পারি না।



