চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজেটে কিছু সংশোধনের আশায় অর্থমন্ত্রীর কাছে বেসিসের আনুষ্ঠানিক প্রস্তাব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০০ অপরাহ্ণ ২১, জুন ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

অর্থমন্ত্রীর কাছে তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট সংশোধিত বাজেট প্রস্তাব আনুষ্ঠানিকভাবে পেশ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।

আজ রাজধানীয় আগারগাঁওয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় বিস্তারিত আলোচনায় এসব প্রস্তাব পেশ করেন বেসিস সভাপতি সভাপতি সৈয়দ আলমাস কবীর।

বেসিস সভাপতি আনুষ্ঠানিকভাবে ঘোষিত বাজেট সংশোধিত প্রস্তাব উত্থাপন করেন।  অপারেটিং সিস্টেমস, ডাটাবেজ, ডেভেলপমেন্ট টুলস এবং সিকিউরিটি সফটওয়্যার আমদানির ওপর থেকে শুল্ক কমানো হলেও দেশে উৎপাদিত সফটওয়্যার শিল্পকে বাঁচাতে অন্যান্য কম্পিউটার সফটওয়্যারের আমদানি শুল্ক না কমিয়ে বরং তা বাড়ানোর প্রস্তাব করেন।তিনি।

তিনি বলেন: তথ্যপ্রযুক্তি নির্ভর সেবার (আইটিইএস) ওপর আলোচ্য বাজেটে মূসক বাড়িয়ে ৫ শতাংশ করা হয়েছে।

তথ্যপ্রযুক্তি নির্ভর সেবার আইটিইএস-এর ওপর থেকে মূসক সম্পূর্ণভাবে প্রত্যাহারের অনুরোধ করেন তিনি। একইসাথে অবিলম্বে ভ্যাট অটোমেশন সফটওয়্যারের মাধ্যমে ভ্যাট গ্রহণের প্রক্রিয়া শুরু করার দাবী জানান।

তিনি আরও বলেন: ২০২৪ সাল পর্যন্ত আইটি/ আইটিইএস-এর জন্য ২০২৪ সাল পর্যন্ত কর্পোরেট ট্যাক্স মওকুফ রয়েছে। এজন্য জাতীয় রাজস্ব বোর্ড থেকে কর অব্যাহতি সনদ সংগ্রহ করতে নানাবিধ জটিলতা হয়।  এজন্য এই প্রত্যয়নপত্র বেসিস থেকে ইস্যু করার জন্য বেসিসকে দায়িত্ব দেওয়ার হোক।

Reneta

এছাড়াও বেসিস সভাপতি ইন্টারনেট সেবার উপর ধার্য মূসক সম্পূর্ণ প্রত্যাহার করে প্রান্তিক পর্যায়ের গ্রাহকদের কাছে ইন্টারনেট সহজলভ্য করে ২০২১ সালের মধ্যে ৫ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন এবং ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়ন নিশ্চিত করার জন্য অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

সভায় ‘অনলাইনে পণ্য বিক্রয়’ এবং ‘ভার্চুয়াল বিজনেস’ এর সংজ্ঞা স্পষ্টিকরণ করে ই-কমার্স খাতের ব্যবসা সম্প্রসারণে অর্থমন্ত্রীর সহায়তা চাওয়া হয়। সভায় আইটি ও আইটিইএস রপ্তানিতে নগদ প্রণোদনার জন্য আবেদনের সময়সূচি কারণে সেপ্টেম্বর ২০১৮ পর্যন্ত বাড়ানোর অনুরোধ করেন।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মধ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব সুবীর কিশোর চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য-শুল্কনীতি ও আইসিটি ফিরোজ শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এসব প্রস্তাবে অর্থমন্ত্রী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী এবং এনবিআর চেয়ারম্যান ইতিবাচক সাড়া দিয়েছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বেসিস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাজেটবেসিস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজনৈতিক হয়রানির মামলা বিষয়ে যে বার্তা আইনমন্ত্রীর

জুলাই ২৫, ২০২৬

সেমিকন্ডাক্টর শিল্পকে এগিয়ে নিতে কাজ করবে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২৫, ২০২৬
ছবি: নিহত আইনজীবী নিজাম উদ্দিন শান্ত

বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত

জুলাই ২৫, ২০২৬

ফাইনাল নয়, ডি মারিয়ার কাছে ইংল্যান্ডকে হারানো ছিল বিশ্বকাপের সেরা অর্জন

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT