চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজেটের প্রশংসায় বিশ্বব্যাংক, বাস্তবায়ন নিয়ে সংশয়

রিজভী নেওয়াজ রিজভী নেওয়াজ
৩:০৪ অপরাহ্ণ ২২, জুন ২০১৬
অর্থনীতি
A A

বিশ্বব্যাংক বলেছে, বাংলাদেশে বিনিয়োগের জন্য স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ রয়েছে। তবে অনিশ্চয়তা কাটেনি। প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর বলেন, বাংলাদেশে গ্যাস-বিদ্যুৎ সংকট এবং যোগাযোগ অবকাঠামোর অনিশ্চয়তা রয়েছে। প্রস্তাবিত বাজেটের প্রশংসা করে, এর গুণগত বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছে বিশ্বব্যাংক।

২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে বিশ্বব্যাংকের ঢাকা অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বাজেটে অর্থমন্ত্রীর কল্যাণকামী নানা উদ্যোগের প্রশংসা করেন।

তবে সামষ্টিক অর্থনীতির বেশিরভাগ সূচকের অনুকূল অবস্থার সুযোগ নিয়ে আরো বড় বাজেট দেয়া যেতো বলে মনে করেন তিনি।

ঘাটতি মেটাতে উচ্চসুদে সঞ্চয়পত্র বিক্রি করে দেশীয় উৎস থেকে অর্থ সংগ্রহ শেষ পর্যন্ত সরকারের জন্য গলার কাঁটা হতে পারে বলে শংকা বিশ্বব্যাংকের। এর বদলে কম সুদে বিদেশী অর্থায়নের সুযোগ নেয়া উচিত বলে মনে করছে সংস্থাটি।

সংবাদ সম্মেলনে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিনিয়াও ফানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

কাঠামো রূপান্তরে বৃহৎ প্রকল্প: প্রবৃদ্ধি সঞ্চারে নতুন মাত্রা নামে বাজেট বক্তৃতায় ১০টি মেগা প্রকল্প অর্থনীতিতে গতি আনবে বলেও বিশ্লেষণ বিশ্বব্যাংকের। তবে পদ্মাসেতু এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাদে অন্য প্রকল্পগুলোর ধীরগতি নিয়ে প্রশ্ন তুলেছে সংস্থাটি।

Reneta

ডক্টর জাহিদ হোসেন বলেন, ঝুঁকি থাকা সত্ত্বেও বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে। ঝুঁকিবিহীন বিনিয়োগ বলতে কিছু নাই। ব্যবসায়ীরা বিনিয়োগ করবে যেখানে বিনিয়োগ করে তারা লাভ পাবে। তবে শ্রমিকরা নিরাপদে কিভাবে কাজে যাবে, জ্বালানি সরবরাহ কিভাবে আসবে এবং আনুসাঙ্গিক অন্যান্য সবকিছু কিভাবে নিরাপদে হবে তারা সেসব নিয়ে চিন্তা করবে।

প্রস্তাবিত বাজেটকে ব্যবসায়ীরা কেন বিনিয়োগ-বান্ধব বলছে না বিশ্বব্যাংক তা অর্থমন্ত্রীকে আমলে নেয়ার অনুরোধ জানিয়েছে। করদাতারা কর দেয়ার বিনিময়ে কী সেবা পাচ্ছেন তাও খতিয়ে দেখার পরামর্শ তাদের।

গত ৩ জুন আগামী এক বছরের জন্য মোট খরচ ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা ধরে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল
মাল আব্দুল মুহিত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাজেটবিশ্বব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

জীবনের না-বলা গল্প নিয়ে প্রথমবার পডকাস্টে ফেরদৌসী মজুমদার

আগস্ট ১, ২০২৬

ভারত-পাকিস্তান একই গ্রুপে, বাংলাদেশের সঙ্গী কারা?

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

৫০ দেশের জন্য মার্কিন ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী, তালিকায় বাংলাদেশ

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন বিশেষ দূতের সফরে যেসব বিষয় নিয়ে আলোচনা

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT