চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজেটকে স্বাগত জানিয়ে আ. লীগের আনন্দ মিছিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৬ অপরাহ্ণ ১৩, জুন ২০১৯
- সেমি লিড, অর্থনীতি, বাংলাদেশ
A A

টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে প্রথমবার বাজেট ঘোষণা করলো ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার। সরকারের ২০১৯-২০ অর্থবছরের বাজেটকে স্বাগত জানিয়ে মিছিল করেছে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলো।

বৃহস্পতিবার বিকেলে বাজেট ঘোষণার পরপরই রাজধানীর বিভিন্ন স্থান থেকে আনন্দ মিছিল করা হয়।

গুলিস্থানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ-যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সংগঠন। বাজেটকে তারা গণমুখী বাজেট উল্লেখ করে এই সরকার বাজেটের সঠিক বাস্তবায়ন করতে পারবে বলে আশা প্রকাশ করেন তারা।

২০১৯-২০ অর্থ বছরের বাজেটে শিক্ষাখাতে সবচেয়ে বেশি বাজেট বরাদ্দ রাখায় বাজেটকে স্বাগত জানিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশবিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ র‌্যালী করেছে দলটির সহযোগি সংগঠন ছাত্রলীগ।

এবারের বাজেটকে কৃষিবান্ধব, শিক্ষাবান্ধব এবং প্রযুক্তিনির্ভর বান্ধব উল্লেখ করে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট বলে মন্তব্য করেন ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন।

সমাবেশে সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এই বাজেট সবচেয়ে বড় বাজেট। এই বাজেট কৃষিবান্ধব, শিক্ষাবান্ধব এবং প্রযুক্তিনির্ভর বান্ধব। আমাদের এই বাজেট সম্ভব হয়েছে একমাত্র বঙ্গবন্ধু কন্যা দেশরত্মশেখ হাসিনার কারণে। প্রত্যেক বছর আমাদের বাজেট বৃদ্ধি পাচ্ছে। 

Reneta

ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, আজকে যে বাজেট ঘোষিত হয়েছে সেটি হলো বাংলাদেশের ইতিহাসের ৪৮ তম বাজেট। এই বাজেটে পাশের সময় একটি নজীরবিহীন ঘটনা ঘটেছে। অর্থমন্ত্রী অসুস্থবোধ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বাজেট পেশ করেছেন। এটিও কিন্তু ইতিহাসে বিরল। এই বাজেট জনবান্ধব, শিক্ষাবান্ধব, কৃষিবান্ধব হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে উদ্ধাত্তচিত্তে আমরা স্বাগত জানাচ্ছি।’

আনন্দ র‌্যালীটি মধুর ক্যান্টিন থেকে শুরু হয়। পরে লেকচার থিয়েটার ভবন, মলচত্বর,ভিসি চত্বর হয়ে টিএসসির প্রদক্ষিণ করে সেখানে শেষ হয়। র‌্যালী শেষে রাজুভাস্কর্যের পাদদেশে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এ কর্মসূচী শেষ হয়। ছাত্রলীগের পদবঞ্চিতদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল র‌্যালীতে অংশগ্রহণ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০১৯-২০২০ অর্থবছরের বাজেটআনন্দ মিছিল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিয়ের মঞ্চেও নুসরাতের পাশে মিমি

পরবর্তী

বিদেশ থেকে টাকা পাঠাতে খরচ কমবে

পরবর্তী

বিদেশ থেকে টাকা পাঠাতে খরচ কমবে

মোবাইল ফোনের খরচ বাড়ছে

সর্বশেষ

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT