চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ের মঞ্চেও নুসরাতের পাশে মিমি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৩ অপরাহ্ণ ১৩, জুন ২০১৯
বিনোদন
A A

কাছাকাছি সময়েই সিনেমা জগতে পা রেখেছেন টলিউডের তারকা অভিনেত্রী নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী। খ্যাতিতেও দুজনে সমানে সমান! সম্প্রতি অভিনেত্রী থেকে নেত্রীও হলেন একসঙ্গে! এবার নুসরাতের বিয়েতেও টলিউডের একমাত্র অতিথি হিসেবে উপস্থিত থাকতে যাচ্ছেন মিমি!

বলিউড তারকাদের জন্য ডেস্টিনেশন ওয়েডিংয়ের বিষয়টি এখন ট্রেন্ড হয়ে দাড়িয়েছে। বহু তারকাই এখন এ পথে হাঁটছেন। বলিউডের দেখানো পথেই এবার টলিউডের অভিনেত্রী ও নেত্রী নুসরাত জাহান।

পাত্র তার দীর্ঘদিনের ব্যবসায়ী প্রেমিক নিখিল জৈন। সামনের সপ্তাহেই তাদের চার হাত এক হচ্ছে। আর তার জন্য শিগগির তারা উড়াল দেবেন সুদূর তরুস্কের পথে।

প্রথমে শোনা গিয়েছিল নুসরাত-নিখিলের বিয়ে হবে তুরস্কের ইস্তানবুলে। তবে, এবার প্রকাশ্যে এল বিয়ের আসল ভেন্যু। ইস্তানবুল নয়, তাদের বিয়ে হবে তুরস্কের বোদরুম নামে এক শহরে।

তবে সেখানে থাকছেন না টলিউডের বিশেষ কেউই। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, টলিউড থেকে শুধুমাত্র মিমি চক্রবর্তী যাচ্ছেন বোদরুমে নুসরাতের বিয়েতে যোগ দিতে। এছাড়া টালিউড অভিনেতা দেব ও জিৎকে আমন্ত্রণ জানিয়েছিলেন নুসরাত। কিন্তু, কাজের চাপের জন্য বিয়েতে উপস্থিত থাকতে পারবেন না তারা।

গুঞ্জন উঠেছে, আগামী ১৫জুন রাতেই হবু বরকে নিয়ে তুরস্কের উদ্দেশ্য পাড়ি জমাবেন এই অভিনেত্রী। ১৭ তারিখ থেকে শুরু হবে মেহেন্দি, সংগীত ও গায়ে হলুদ অনুষ্ঠান। এবং আগামী ১৯জুন চার হাত এক হবে তাদের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টলিউডনুসরাতনুসরাত জাহানমিমি
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT