চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজারে ধান ও চালের দামের পার্থক্য: সবচেয়ে বঞ্চিত কৃষক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৪ পূর্বাহ্ণ ২০, মে ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

বাজারে কৃষক উৎপাদিত ধানের দাম আর ভোক্তা পর্যায়ে চালের দামে বিস্তর পার্থক্য। দু’ ক্ষেত্রেই চালের দাম বিবেচনা করা হলে পার্থক্য কমপক্ষে ২২ থেকে ২৪ টাকা। এর সিংহভাগই চলে যায় মধ্যসত্ত্বভোগীদের পকেটে।

বাজারে চালের দাম অনুপাতে কৃষকের ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে দাম সমন্বয় জরুরি বলছেন বিশ্লেষকরা।

রাজধানীর কয়েকটি চালের বাজার ঘুরে দেখা যায়, সাধারণ মানুষের কাছে বেশি চাহিদা বিআর ২৮ চালের। খুচরা বাজারে এই চালের সর্বনিম্ন দাম ৪২ টাকা কেজি। আর ৫০ কেজি ওজনের এই চালের বস্তার মূল্য পড়ে দুই হাজার একশ টাকা।

খুচরা বাজারের সাথে পাইকারি বাজারের এই চালে দামের পার্থক্য ৫ থেকে ৬ টাকা।

পাইকাররা আড়তদার বা মিল মালিকদের কাছ থেকে এ চাল কেনেন ৩২ থেকে ৩৪ টাকা দরে। অর্থাৎ কৃষকের বিক্রি করা ধান চালে পরিণত করার প্রক্রিয়ায় দামে পার্থক্য দাঁড়ায় ১৪ থেকে ১৬ টাকা।

খুচরা বিক্রেতা, পাইকার এবং মিল মালিকদের বক্তব্য বিশ্লেষণ করে দেখা যায়, বিআর ২৮ ধান কৃষক বিক্রি করছেন সাড়ে চারশ থেকে ৫শ টাকা মণ। অর্থাৎ কেজি প্রতি চালের দাম হিসেবে পাচ্ছেন ১৮ থেকে ২০ টাকা। এভাবে বাজার মূল্যের চেয়ে প্রতি কেজি চালে ২২ থেকে ২৪ টাকা কম পাচ্ছেন কৃষক। ধানের মান ভেদে এই পার্থক্য আরো বেশি।

Reneta

বাজারে ধান ও চালের দামের এমন তারতম্যকে অস্বাভাবিক বলছেন বিশ্লেষকরা।

তারা বলছেন, কৃষকের স্বার্থ রক্ষায় বাজার নিয়ন্ত্রণে সরকারকে কঠোর ভূমিকা নিতে হবে। সেটা হবে কিনা, না জানলেও আগের মতোই আশায় বুক বেঁধে ধান ঘরে তুলছেন কৃষক।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চালধান
শেয়ারTweetPin

সর্বশেষ

কেন আর্জেন্টিনা-ইংল্যান্ড মুখোমুখি হলেই আলোচনায় আসে ফকল্যান্ড যুদ্ধ

জুলাই ১৪, ২০২৬

রাজশাহী থেকে সারাদেশের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

জুলাই ১৪, ২০২৬

কাতারের পথে স্পিকার

জুলাই ১৪, ২০২৬

টম ক্রুজের ভিন্ন রূপ, যে কারণে আলোচনায় ফাহাদ ফাসিল!

জুলাই ১৪, ২০২৬

কী কারণে রাতারাতি একটি মিমের বিষয় হলেন ভিক্টোরিয়া বেকহ্যাম

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT