চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজারে এসেছে স্যামসাং গ্যালাক্সি নোট টেন প্লাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৮ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০১৯
তথ্যপ্রযুক্তি
A A

প্রি-অর্ডার চালুর মধ্য দিয়ে বাংলাদেশের বাজারে গ্যালাক্সি নোট সিরিজের নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস গ্যালাক্সি নোট টেন প্লাস আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। দেশের বাজারে ৮ আগস্ট থেকে প্রি-অর্ডার করা যাবে নতুন ডিভাইসটির জন্য।

স্যামসাং মোবাইল বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অত্যাধুনিক ও অধিক শক্তিশালী ৭ ন্যানোমিটার (এনএম) এক্সিনস ৯৮২৫ প্রসেসর, ১২ জিবি এলপিডিডিআর৪এক্স র‌্যাম, ২৫৬ জিবি রম, ৪,৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি যা মাত্র এক ঘণ্টায় ফুল চার্জ হতে সক্ষম। কোয়াড রিয়ার ক্যামেরাসহ স্মার্টফোনের ক্ষেত্রে সর্বোচ্চ ও সর্বাধুনিক সব ফিচার গ্যালাক্সি নোট টেন প্লাসকে ক্ষমতাধর ডিভাইসের বিচারে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পাশাপাশি নতুন ও উন্নত এস পেন বিশেষভাবে ডিভাইসটিকে বিশেষায়িত করেছে।

নতুন ডিভাইসের সব শক্তি ও উদ্ভাবনী ফিচারের অভিজ্ঞতা অর্জনে এতে রয়েছে ৬.৮ ইঞ্চির ডব্লিউকিউএইচডি+ ডাইনামিক অ্যামোলেডের প্রায় ব্যাজেলবিহীণ ডিসপ্লে। পাশাপাশি এর পেছনের কোয়াড ক্যামেরার ফিচারের মধ্যে অতুলনীয় ভিডিও স্ট্যাবিলাইজেশন, লাইভ ফোকাস অন ভিডিও, প্রফেশনাল গ্রেড ভিডিও এডিটিং বিশেষভাবে উল্লেখযোগ্য।

নতুন ধারার অওরা ব্ল্যাক এবং অওরা হোয়াইট রংয়ের গ্যালাক্সি নোট টেন প্লাস ব্যবহারকারীদের প্রিমিয়াম স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে অন্য সবার থেকে বিশেষভাবে আলাদা করে রাখবে।

১০ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে গ্যালাক্সি নোট টেন প্লাসের প্রি-অর্ডারকালীন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৫শ টাকা। সর্বোচ্চ ১৮ মাসের শূন্য শতাংশ ইএমআই সুবিধায় সিটি ব্যাংকের অ্যামেক্স ক্রেডিট কার্ডের মাধ্যমে ক্রয় করলে পাওয়া যাবে আরো ৫ হাজার টাকা ক্যাশব্যাক।

Reneta

পাশাপাশি, নির্দিষ্ট মডেলের স্মার্টফোন দিয়ে এক্সচেঞ্জ করার ক্ষেত্রে এক্সচেঞ্জকৃত স্মার্টফোনের নির্ধারিত ভ্যালু বা দাম ধরার পর বাড়তি আরো ২০ হাজার টাকা ক্যাশব্যাকের সুবিধা রাখা হয়েছে।

এছাড়াও গ্যালাক্সি নোট টেন প্লাস ক্রেতারা পাবেন সর্বোচ্চ ১ লাখ টাকার ডিসকাউন্ট ভাউচার যা পরবর্তী সময়ে নির্দিষ্ট মডেলের স্যামসাং ফোরকে ইউএইচডি স্মার্ট টিভি কেনার সময় ব্যবহার করা যাবে। ক্রেতাদের সুবিধা বাড়ানোর লক্ষ্যে নতুন ডিভাইসটি ক্রয়ের সময় দ্বিতীয় বছরের জন্য ওয়ারেন্টি প্যাকেজ কিনলে ‘ওয়ান-টাইম স্ক্রিণ রিপ্লেসমেন্ট’ (নেভার মাইন্ড অফার) সুবিধা পাওয়া যাবে বিনামূল্যে।

গ্রামীণফোন গ্রাহকরা গ্যালাক্সি নোট টেন প্লাস ক্রয় করে বিনামূল্যে ২০ জিবি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এছাড়া জিপি স্টার প্রোগ্রামের আওতায় গ্রাহকরা প্লাটিনাম প্লাস স্টারে আপগ্রেড হতে পারবেন।

আগামি ৩১ আগস্ট পর্যন্ত নতুন ডিভাইসের জন্য প্রি-অর্ডার করা যাবে।

বাংলাদেশের বাজারে গ্যালাক্সি নোট টেন প্লাস উন্মোচন প্রসঙ্গে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, ‘জীবনে কাজের পাশাপাশি গেমিং ও বিনোদন উপভোগ করার সামঞ্জস্য বজায় রাখতে যারা পছন্দ করে তাদের জন্যই মূলত গ্যালাক্সি নোট টেন প্লাস। এছাড়া ডিভাইসটির এমন সব মানুষদের জন্য উপযুক্ত যারা যাই করে না কেনো তা অর্থবহ এবং যাতে ইতিবাচক উদ্দেশ্য বিদ্যমান। যারা সবক্ষেত্রে সেরাটাই চান তাদের জন্যই আমাদের এই সেরা স্মার্টফোন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্যামসাং
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT