চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজারে আসার আগেই বছরের সর্বাধিক বিক্রিত বই ‘ফিয়ার: ট্রাম্প ইন দ্য হোয়াইট হাউজ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৩ অপরাহ্ন ১২, সেপ্টেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্প-ফিয়ার-বব উডওয়ার্ডের বই-সর্বাধিক বিক্রিত

বইয়ের দোকানের মুখ দেখার আগেই বিশ্বখ্যাত সাংবাদিক বব উডওয়ার্ডের বই ‘ফিয়ার: ট্রাম্প ইন দ্য হোয়াইট হাউজ’ স্থান পেয়ে গেছে বছরের সর্বাধিক বিক্রিত বইয়ের তালিকায়।

মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে হার্ডকভার এবং ই-বুক হিসেবে প্রকাশিত হয়েছে ওয়াটারগেট কেলেঙ্কারি-খ্যাত উডওয়ার্ডের লেখা বইটি। তার আগের দিনই প্রকাশনা প্রতিষ্ঠান সাইমন অ্যান্ড শাস্টার জানিয়েছিল, পাঠকদের বাড়তে থাকা চাহিদা মেটাতে প্রথম দফায়ই ১০ লাখ কপি ছাপানো হয়েছে।

প্রতিষ্ঠানটির এক মুখপাত্র সিএনএন’কে বলেন, ‘অপ্রত্যাশিত পাঠক চাহিদার কারণে বিক্রি শুরু হওয়ার আগেই আমরা বইটি ছয়বার পুনর্মুদ্রণ করতে বাধ্য হয়েছি। মোট সাতবার মুদ্রণের পর একসঙ্গে ১০ লাখ বই বাজারে আসতে যাচ্ছে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে লেখা বইটি প্রকাশের ব্যাপারে জুলাইয়ে প্রথম ঘোষণার পর তাৎক্ষণিকভাবেই প্রি-অর্ডারের জোয়ার শুরু হয়। উডওয়ার্ডের বিশ্বজোড়া বিশ্বাসযোগ্যতা এর প্রথম কারণ। দ্বিতীয় কারণ ট্রাম্পের হোয়াইট হাউজের ভেতরের খবরের প্রতি জনগণের কৌতুহল।

আর এই দুয়ে মিলে পাঠকদের আগ্রহ বেড়েছে কয়েকগুণ। বব উডওয়ার্ডের মতো একজন ব্যক্তি হোয়াইট হাউজ সম্পর্কে কী অজানা তথ্য বের করে এনেছেন, তা জানতে উদগ্রীব সবাই।

মাঝখান দিয়ে কয়েক সপ্তাহ প্রি-অর্ডার একটু ঢিলেঢালা হয়ে এসেছিল। কিন্তু গত ৪ সেপ্টেম্বর বইয়ের কিছু অংশ প্রকাশ করা হলে অ্যামাজন এবং বার্নস অ্যান্ড নোবেল – দু’টো অনলাইন শপেই অনলাইন বেস্টসেলার তালিকায় আবার চলে আসে বইটি।

Reneta

পরের সপ্তাহখানেকের সংবাদ কাভারেজ আর প্রেসিডেন্ট ট্রাম্পের বব উডওয়ার্ডকে সমালোচনা ও বইয়ের বিষয়বস্তুর নিন্দার ফলে আরও বেশি প্রচার পেয়ে যায় ‘ফিয়ার’। যার ফল হিসেবে প্রকাশিত হতে না হতেই বিশাল হিটে পরিণত হয়েছে বইটি।

প্রি-অর্ডারের কারণে ‘ফিয়ার’ বর্তমানে ২০১৮ সালে অ্যামাজন বেস্টসেলারের তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে। সরাসরি বলতে গেলে, বইটি ট্রাম্প সংক্রান্ত এ পর্যন্ত প্রকাশিত অন্য সব বইকে ছাড়িয়ে গেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পবব উডওয়ার্ডসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT