চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজারে আসছে ‘১৮ ইঞ্চি’ ট্যাব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৪ অপরাহ্ণ ২২, আগস্ট ২০১৫
তথ্যপ্রযুক্তি
A A

এ পর্যন্ত মোবাইল ডিভাইসের বাজারে ৭-১২ ইঞ্চির ট্যাব দেখা গেছে। তবে এবার বাজারে আসছে স্যামসাংয়ের ‘১৮ ইঞ্চি’ সাইজের ট্যাব। ‘তাহোয়ে’ কোড নামে অসম্ভব রকমের বড় ডিসপ্লের ট্যাবলেট ডিভাইস আনতে কাজ করছে দক্ষিণ কোরীয় ইলেকট্রনিক পণ্য নির্মাতা কোম্পানিটি। আসন্ন ডিভাইসটির ছবি ও বেশকিছু ফিচারের তথ্যও প্রকাশ করা হয়েছে স্যামমোবাইল ওয়েবসাইটে। তবে বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি স্যামসাং।

ম্যাশেববেলের খবর অনুযায়ী, অ্যান্ড্রয়েড ৫ দশমিক ১ ললিপপ অপারেটিং সিস্টেমভিত্তিক স্যামসাংয়ের নতুন ট্যাবলেটে ১৯২০–১০৮০ পিক্সেল রেজুলেশনের ফুল এইচডি ডিসপ্লে ব্যবহার করা হতে পারে। প্রতিষ্ঠানটির ১২ দশমিক ২ ইঞ্চি গ্যালাক্সি ট্যাব প্রোতে ব্যবহার করা হয় ২৫৬০–১৬০০ পিক্সেল রেজুলেশনের ডিসপ্লে।

এছাড়া ডিভাইসটিতে ১ দশমিক ৬ গিগাহার্টজের ৬৪-বিট এক্সিনস ৭ হাজার ৫শ’ ৮০ প্রসেসর ব্যবহার করা হবে। ২ গিগাবাইট র‍্যামের পাশাপাশি ৩২ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের ব্যবস্থা থাকবে; যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১শ’ ২৮ গিগাবাইট পর্যন্ত বর্ধিত করা যাবে। ডিভাইসটিতে ৫ হাজার ৭শ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকবে, যা দীর্ঘ সময় পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। এতে ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরার পাশাপাশি ২ দশমিক ১ মেগাপিক্সেলের সম্মুখ ক্যামেরা ব্যবহার করা হবে। ডিভাইসটিতে কোনো স্টাইলাস থাকবে কিনা, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

Banglabid

কোন ধরনের গ্রাহকের কথা বিবেচনায় নিয়ে এ বিশাল আকৃতির ট্যাবলেট ডিভাইস আনতে চলেছে স্যামসাং? এর সম্ভাব্য জবাবও দেয়া হয়েছে স্যামমোবাইলের প্রতিবেদনে। ধারণা করা হচ্ছে, মূলত যারা ড্রয়িং, ডিজাইন সংশ্লিষ্ট কাজ করেন; তাদের কথা বিবেচনা করেই বড় ডিসপ্লের এ ট্যাবলেট আনতে কাজ করছে স্যামসাং।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্যাবস্মার্টফোনস্যামসাং
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গণহত্যায় অভিযুক্ত খেমাররুজের ‘ফার্স্ট লেডির’ মৃত্যু

পরবর্তী

নেইমারের দিকে নজর ম্যানচেস্টার ইউনাইটেড’র

পরবর্তী

নেইমারের দিকে নজর ম্যানচেস্টার ইউনাইটেড'র

ভারত-পাকিস্তান বৈঠক বাতিল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে হাসপাতালে রোগী ভর্তির নতুন রেকর্ড, ৩ মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

ভাইরাল প্রধান শিক্ষক, যে কারণে প্রশংসায় ভাসছেন

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন চাপের মধ্যেই ইরানের বিরাট সুখবর

আগস্ট ২৪, ২০২৬

মুক্তির দিনেই নেটফ্লিক্সে এক নম্বরে, কী আছে এই সিনেমায়?

আগস্ট ২৪, ২০২৬

‘কারা এ রিপোর্ট করেছেন, তাদের কি মঈন উদ্দিন-ফখরুদ্দিনের জ্বালা উঠেছে’

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT