চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজল সৌম্যর বিয়ের সানাই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৮ অপরাহ্ন ১৩, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার। আগামী ২৬ ফেব্রুয়ারি শুরু করবেন দ্বিতীয় ইনিংস। কনে আগে থেকেই চেনাজানা। দুই পরিবারের সম্মতিতেই শুরু করতে যাচ্ছেন সংসার জীবন। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে সৌম্যর পৈতৃক বাড়ি সাতক্ষীরায়।

হবু বউয়ের নাম এখনই প্রকাশ্যে আনতে চান না সৌম্য। চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘২৬ তারিখ আমার বিয়ের লগ্ন ঠিক হয়েছে। কনের নাম এখনই বলতে চাই না। দুই-তিন দিনের মধ্যেই বিয়ের কার্ড নিয়ে বিসিবিতে এসে আপনাদের সামনে হাজির হবো। তখনই বিস্তারিত জানতে পারবেন।’

জাতীয় দলের প্রায় সব তারকাই বিয়ের কাজটা সেরে ফেলেছেন। গত বছর জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন মোস্তাফিজ, মিরাজ, সাব্বির, লিটন, মুমিনুল। অপেক্ষায় ছিলেন সৌম্য সরকার। মানসিকভাবে বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন আরও আগে থেকেই। অবশেষে শুভ কাজ সেরে ফেলতে যাচ্ছেন স্টাইলিশ এ ব্যাটসম্যান।

বিয়ের জন্য বিসিবি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি নিয়েছেন সৌম্য। খেলতে পারবেন না জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি। ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি মিরপুরে হবে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট। সৌম্য তাই চোখ রাখছেন ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজে।

আগামী ১, ৩ এবং ৬ মার্চ ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ হবে সিলেটে। ৯ ও ১১ মার্চ টি-টুয়েন্টি সিরিজের দুটি ম্যাচ হবে শের-ই-বাংলা স্টেডিয়ামে।

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ ক্রিকেট দলবিয়েবিসিবিলিড স্পোর্টসসৌম্য সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

কোনো অবস্থায় ভোটের মাঠ ছাড়বে না জামায়াত: মাহবুব জুবায়ের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পাঁচ কোটি টাকা নিয়ে গেলেও কোনো অসুবিধা নেই, এটা বলিনি: ইসি সচিব

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কিছু রাজনৈতিক দল ‘সন্ত্রাসী কার্যক্রম’ চালাচ্ছে: ইসলামী আন্দোলন

ফেব্রুয়ারি ১১, ২০২৬

তারেক রহমানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ৫ স্বতন্ত্র

ফেব্রুয়ারি ১১, ২০২৬

মানুষকে টাকা দেওয়ার মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT