চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচ কোটি টাকা নিয়ে গেলেও কোনো অসুবিধা নেই, এটা বলিনি: ইসি সচিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৯ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A

সৈয়দপুরে ৭৪ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল হোসেন আটকের ঘটনায় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের মন্তব্যকে ‘মিসকোট’ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ইসি সচিবের ভাষ্য, ‘কোট করা হয়েছে যে, আমি নাকি বলেছি, পাঁচ কোটি টাকা নিয়ে গেলেও কোনো অসুবিধা নেই। আমি এটা বলিনি, আপনাদের কাছে সর্বসম্মুখে বলছি, আমাকে মিসকোট করা হয়েছে।’

বুধবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে ১১ দলীয় জোটের সঙ্গে মিটিং শেষে তিনি এসব কথা বলেন।

Banglabid

আখতার আহমেদ বলেন, ‘আমাকে কোট করে ফাইন্যাশিয়াল একটা ইস্যুতে বলা হয়েছে। কোট করা হয়েছে যে, আমি নাকি বলেছি, পাঁচ কোটি টাকা নিয়ে গেলেও কোনো অসুবিধা নেই। এটা বলার এখতিয়ার, অধিকার, ক্ষমতা আমার নেই। আমি এটা বলিনি, আপনাদের কাছে সর্বসম্মুখে বলছি, আমাকে মিসকোট করা হয়েছে। দয়া করে এরকম মিসকোট করবেন না। কারণ একটা ভালো নির্বাচনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে যদি আমরা অপতথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করি, সেটা অত্যন্ত দুঃখজনক হবে।’

এসময় তিনি বলেন, ‘আমার কাছে কোনো একটা অর্থের ব্যাপারে জিজ্ঞাস করা হয়েছিল। যারা এটা ইন্টারসেপ করেছে, তারা এ ব্যাপারে সোর্স, অ্যামাউন্ট অব পারপাস অব দ্যা ফান্ড এটার ওপর তারা সিদ্ধান্ত নেবেন। দ্যাট ইজ দ্যা অনলি থিং আই হ্যাভ সেইড। এটাকে যদি দুর্ভাগ্যজনকভাবে মিসকোট করা হয়, সেটা আমার জন্য অত্যন্ত অপমানজনক এবং আমি অত্যন্ত ক্ষুব্ধ। আমি আমার ক্ষুব্ধ প্রতিক্রিয়া আপনাদের মাধ্যমে জানাচ্ছি। অনুগ্রহ করে এরকম অপতথ্য দেয়া থেকে বিরত থাকবেন।’

সৈয়দপুরের ঘটনায় আখতার আহমেদে বলেন, ‘এই টাকা যদি বৈধ হয় এবং এর সোর্স যদি বৈধ হয়, তাহলে কোনো সমস্যা নেই। ব্যক্তিগত কাজে একজন নাগরিক যত খুশি টাকা বহন করতে পারেন। টাকা যদি ভোটে কাউকে প্রভাবিত করার কাজে ব্যবহার করা হয়, তবে সেটি ‘নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি’ দেখবে। যদি অর্থটি অবৈধ উপায়ে অর্জিত হয় বা কালো টাকা হয়, তবে সেক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রচলিত আইনে ব্যবস্থা নেবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসি সচিব আখতার আহমেদজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬মিসকোট
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

কিছু রাজনৈতিক দল ‘সন্ত্রাসী কার্যক্রম’ চালাচ্ছে: ইসলামী আন্দোলন

পরবর্তী

কোনো অবস্থায় ভোটের মাঠ ছাড়বে না জামায়াত: মাহবুব জুবায়ের

পরবর্তী

কোনো অবস্থায় ভোটের মাঠ ছাড়বে না জামায়াত: মাহবুব জুবায়ের

নির্বাচন বিষয়ক সিনেমার দৃশ্য, যেখানে বিভিন্ন চরিত্ররা আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোটার হোন বা না হোন, এই সিনেমাগুলো মিস করবেন না!

সর্বশেষ

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬

শপথ নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দায়িত্বে?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT