চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাঙালি পোশাক ও সংস্কৃতি নিয়ে হীনমন্যতা দূর করতে ঢাবি ক্যাম্পাসে ‘লুঙ্গি মাহফেল’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫০ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০১৯
শিক্ষা
A A

বাঙালি পোশাক ও সংস্কৃতি নিয়ে হীনমন্যতা দূর করতে ঐতিহ্যবাহী পোশাক লুঙ্গির গ্রহণযোগ্যতা সকলের নিকট তুলে ধরতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে দিনব্যাপী অনুষ্ঠিত হলো ‘লুঙ্গি মাহফেল’। লুঙ্গি মাহফেলে যোগ দিতে বুধবার দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসিতে) এসে জড়ো হন বিভিন্ন বিভাগের প্রায় ‘শ’ খানেক শিক্ষার্থী। এরপর শিক্ষার্থীরা লুঙ্গি পরে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন এবং অপরাজেয় বাংলার পাদদেশে মিলিত হন। পরে ‘মাহফেল’-এ অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে অনেকেই লুঙ্গি পরে ক্লাসে উপস্থিত হন বলে জানা গেছে।

অনুষ্ঠানটির আয়োজকদের মধ্যে নেহাল মুহাম্মদ চ্যানেল আই অনলাইনকে জানান, ‘বিশ্ববিদ্যালয় যেমন জ্ঞানগত উৎকর্ষের জায়গা, একই সাথে কালচার বা সমাজের সংস্কৃতিও বিশ্ববিদ্যালয়-ই তৈরি করে। কিন্তু এই সময়ে এসে বিশ্ববিদ্যালয় জ্ঞানগত জায়গায় নয়া অবদান যেমন থোড়াই রাখতে পারছে। একইভাবে কালচারের জায়গাতেও এটা একমুখী কিছু ধ্যান-ধারণায় আবদ্ধ থাকছে। আমরা সেটাকে ঔপনিবেশিকতার টার্মে ব্যবহার করতে পারি। এরা সংস্কৃতিরে একটা নির্দিষ্ট চশমায় দেইখা আরাম পায়। তাঁদের চশমার আনুকূল্য না পাইলেই সেটা ব্রাত্য হয়ে ওঠে।এবং”ক্ষ্যাত” আখ্যা পায়। তো, আমরা কয়েকজন চেয়েছি, এই আরামের জায়গাটা ভেঙ্গে দিতে। আর এ আরামটা ভেঙ্গে গেলেই দেখবেন মানুষ ক্রমশ সহনশীল হয়ে উঠবে। কারণ, ওই যে, সে তখন মানতে শেখবে “আমি-ই ধ্রুব নই”।

আর এই জন্যেই আমাদের আয়োজন ছিল লুঙ্গি মহফেলের, আমি তারিক আর নাসিম মূলত আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের। গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষে পড়ছি। ‘আমাদের প্ল্যান ছিল, আমরা তথাকথিত “ক্ষ্যাত” পোশাক লুঙ্গি পরে ক্যাম্পাসে আসব, ক্লাস করব। উদ্দেশ্য, এই বিদ্যমান কালচারকে বিব্রত করা। আমরা তা ভালোভাবেই পেরেছি।’ মাহফেলে অংশ নেওয়া কারও গায়ে পাঞ্জাবি, কারও শার্ট থাকলেও পাজামা বা প্যান্টের বদলে সবার পরনেই ছিল লুঙ্গি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টিতে ঢাকা-চট্টগ্রামে জলাবদ্ধতার শঙ্কা, পাহাড়ধসের সতর্কবার্তা

জুলাই ১০, ২০২৬

সাগর উত্তাল, কক্সবাজারে প্লাবিত শতাধিক গ্রাম

জুলাই ১০, ২০২৬

বৈরী আবহাওয়ায় চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

জুলাই ১০, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডার আলবার্টায় ভয়াবহ ঘূর্ণিঝড়, আহত ৩

জুলাই ১০, ২০২৬

চট্টগ্রাম জেলা প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT