চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাঙালিদের জন্য অনেক কিছু করার প্রতিশ্রুতি টিউলিপের

এম আর মুরাদএম আর মুরাদ
২:১৭ পূর্বাহ্ণ ০৮, মে ২০১৫
আন্তর্জাতিক
A A

ব্রিটিশ পার্লামেন্টের এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি, ব্রিটিশ বাঙ্গালী টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে লেবার পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন শেখ রেহানার কন্যা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি। জয়ী হয়ে ব্রিটিশ বাঙালি কমিউনিটির জন্য বিশেষ কিছু করার প্রতিশ্রুতি দিয়েছেন।

টিউলিপের নিকটতম প্রতিদ্বন্দ্বি কনজারভেটিভ দলের সাইমন মারকাসকে এক হাজার একশ’ ১৩ ভোটে পরাজিত করে টিউলিপ প্রথমবারের মত এমপি নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত হয়ে সাংবাদিকদের সাথে অনুভূতি জানান টিউলিপ। তিনি বলেন, মানুষ ভোট দেয় প্রার্থীর পলিসি এবং চরিত্র দেখে। সেই হিসেবে ব্রিটেনের মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে এতে ভীষণ খুশি তিনি।

টিউলিপ বলেন, ‘আমরা বাঙালি। আমরা চাই ব্রিটেনের রাজনীতিতে ব্রিটিশ বাঙ্গালীরা ভালো করুক, সুনাম করুক। আমি আরো খুশি এটা শুনে যে রুশনারা আপা, রুপা আপাও জয়ী হয়েছেন। এখন আমরা সবাই মিলেই যদি কাজ করি তবে আমরা অনেক বিছুই অর্জন করতে সক্ষম হবো, অনেক কিছুই আমাদের কমিউনিটির জন্য করতে পারবো’।

তিনি দক্ষিণ-পশ্চিম লন্ডনের মেরটন কাউন্সিলের মিচাম এলাকায় ১৯৮২ সালের ১৬ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। বাংলাদেশ, ব্রুনেই, ভারত, সিঙ্গাপুর, স্পেনে শৈশব কেটেছে তার।

পশ্চিম লন্ডন থেকে ১৯৮৮ সালে তিনি উত্তর লন্ডনে চলে আসেন এবং এ-লেভেল সম্পন্ন করেন। ইউনিভার্সিটি কলেজ অব লন্ডন থেকে ইংরেজি সাহিত্যে আন্ডার-গ্রাজুয়েশন এবং কিংস কলেজ অব লন্ডন থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরে ২০১১ সালে তিনি পলিটিক্স, পলিসি অ্যান্ড গর্ভমেন্টের উপর দ্বিতীয়বারের মতো মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টিউলিপ রেজওয়ানা সিদ্দিকব্রিটেন নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

কেন মেলানিয়াসহ মেঝেতে বসে পড়েছিলেন ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ২৭, ২০২৬

ঘরের উপর গাছ পড়ে মা ও দুই মেয়ে নিহত

এপ্রিল ২৭, ২০২৬

জুলাইয়ে ভিয়েতনামে কৃষি যন্ত্রপাতির আন্তর্জাতিক প্রদর্শনী

এপ্রিল ২৭, ২০২৬

কোদাল হাতে শার্শায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ২৭, ২০২৬

চট্টগ্রামে বৃষ্টির পূর্বাভাস, বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে শঙ্কা

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT