বাংলাদেশ

বাঘ পড়ে ভ্যান চালক নিহত

বাঘ পড়ে ভ্যান চালক নিহত

রাজধানীর কাওরান বাজারের সি আর দত্ত রোডে বাঘের ভাস্কর্যটি ধসে পড়ে এক ভ্যান চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে ভারি বর্ষণে ভাস্কর্যটির নিচের মাটি দেবে যাওয়ায় তা রাস্তায় ছিটকে যায়।

এ সময় সেখানে ঘুমিয়ে থাকা ওই ভ্যান চালক চাপা পড়েন। ফায়ার সার্ভিস কর্মীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিহত ভ্যান চালকের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। ধসে পড়া বাঘটি দেখতে সকাল থেকেই উৎসুক জনতা সেখানে ভিড় করে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…