চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর: রাজপথে বিক্ষুব্ধ নাগরিকরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩২ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

সম্প্রতি কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের রেশ কাটতে না কাটতেই একই জেলার কয়ায় ভাঙচুর করা হলো স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে বাঘা যতীনের ভাস্কর্য। এই জঘন্য অপতৎপরতাকে রুখে দাঁড়ানোর আহ্বান নিয়ে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শ্রেণি ও পেশার বিক্ষুব্ধ নাগরিকরা। 

মহান মুক্তিযুদ্ধ ও বাঙালীর গৌরবোজ্জ্বল ইতিহাস-ঐতিহ্যকে লালন করা এই নাগরিকরা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের প্রগতিশীলতাকে নস্যাৎ করতে উদ্যত অপশক্তিকে এখনই প্রতিহত করতে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত প্রতিবাদী অবস্থান কর্মসূচি থেকে এই আহ্বান জানানো হয়। এই কর্মসূচির প্রতি নিজেদের অকুণ্ঠ সমর্থন জানিয়ে সংহতি প্রকাশ করেছেন দেশের বিশিষ্টজনরা।

Banglabid

প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, ‘মহান মুক্তিযুদ্ধ ও ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে বাঙালীর সংগ্রামের ইতিহাস আমাদের গৌরবোজ্জ্বল অতীতকে মেলে ধরে। স্বাধীন জাতি হিসেবে আজ আমরা যে গর্ব করতে পারি তা এই ইতিহাসকে ধারণ করেই। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ৫০ বছরের প্রাক্কালে যে উগ্র সাম্প্রদায়িক শক্তির উত্থান আমরা লক্ষ করছি তা কেবল উদ্বেগজনকই নয়; এই অপশক্তির দৌরাত্ম্য স্বাধীন বাংলাদেশের চেতনার সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক।’

বক্তারা বলেন, বঙ্গবন্ধু যেমন স্বাধীন বাংলাদেশের মুক্তিসংগ্রামের প্রতীক তেমনি বিপ্লবী বাঘা যতীন ঔপনিবেশিক ব্রিটিশ শাসন-শোষণের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের এক কিংবদন্তির নাম। এই দুই মহান স্বাধীনতা সংগ্রামীর ভাস্কর্য ভেঙে ফেলার অপচেষ্টা একাধারে ঘৃণিত ও কাপুরোষোচিত কাজ। ইতিহাস ও ঐতিহ্যের মূর্তপ্রতীক এসব ভাষ্কর্যের সুরক্ষায় সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণের সঙ্গে দুষ্কৃতিকারীদের কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানান কর্মসূচিতে যোগ দেওয়া নাগরিকরা। একই সঙ্গে তারা জনমনে ভাস্কর্যের প্রতি বিরূপ ধারণা জন্ম দেওয়ার চলমান প্রচেষ্টার বিরুদ্ধেও দেশের সাধারণ জনগণকে সজাগ হওয়ার আহ্বান জানান। বিশেষ করে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও এই অঞ্চলের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ধারণ করে সকল অপপ্রচারের বিরুদ্ধে নিজেদের স্বতস্ফূর্ত প্রতিরোধ গড়ে তোলার তাগিদ দেন তারা।

নিউজপোর্টাল বহুমাত্রিক.কম এর প্রধান সম্পাদক আশরাফুল ইসলামের সঞ্চালনায় কর্মসুচিতে বক্তব্য রাখেন-বিশিষ্ট চিকিৎসক সুব্রত ঘোষ, লেখক ও সমাজকর্মী সাজিদ হাসান কামাল, ইতিহাসকর্মী জান্নাতুল মাওয়া ড্রথি, সঞ্জীবন যুব সংস্থার সভাপতি ফাহিম আহমেদ মণ্ডল, সমাজকর্মী ফারজানা আফরোজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল আহাদ নাফিসসহ অন্যরা।

Reneta

একের পর এক ভাস্কর্য ভাঙচুর ও সাম্প্রদায়িক অপশক্তির আগ্রাসন বিরোধী এই প্রতিবাদী অবস্থান কর্মসূচির প্রতি নিজেদের পূর্ণ সমর্থন ব্যক্ত করে সংহতি জানিয়েছেন ১৪ দলের সমন্বয়ক ও বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের জ্যেষ্ঠ সদস্য আমির হোসেন আমু, এমপি।

সংহতি জানিয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, নেতাজি বিশেষজ্ঞ ও আলিপুর বার্তার সম্পাদক ড. জয়ন্ত চৌধুরী, চলচ্চিত্র পরিচালক দীপংকর সেনগুপ্ত দীপন, অনলাইন নিউজপোর্টাল ভিনিউজের সম্পাদক জয়ন্ত আচার্য প্রমূখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাঘা যতীন
শেয়ারTweetPin

সর্বশেষ

আত্মবিশ্বাসী কথাই শোনালেন শান্ত, কয়দিন খেলতে চান সেটাও জানালেন

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

আগস্ট ১২, ২০২৬
(এই বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য: সিদ্ধান্ত নয়, প্রয়োজন জনস্বার্থের

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেড় ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

আগস্ট ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ইটভাটায় যুবদল নেতার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT