চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাঘাইছড়ি হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন ‘বন্দুকযুদ্ধে’ নিহত

হাসান ইসমাইল হাসান ইসমাইল
৪:১৬ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০১৯
- সেমি লিড, জনপদ, বান্দরবান
A A

রাঙ্গামাটির বাঘাইছড়িতে নির্বাচনী কর্মকর্তাদের ওপর চালানো সন্ত্রাসী হামলার প্রধান সন্দেহভাজন জ্ঞান শংকর চাকমা সেনাবাহিনী-র‌্যাবের সঙ্গে ব্যাপক গোলাগুলিতে নিহত হয়েছেন।

বুধবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুলাতলি নামক স্থানে মিয়ানমার সীমান্তে এ ঘটনা ঘটে।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন: জ্ঞান শংকর চাকমা নামে একজনের মরদেহ আমরা পেয়েছি। সে বাঘাইছড়ি হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন বলে আমাদের ধারণা। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।

রাঙ্গামাটির পুলিশ সুপার আলমগীর আহমেদ বলেন: জ্ঞান শংকর চাকমা পার্বত্য চট্টগ্রামের সক্রিয় একটি সশস্ত্র সংগঠনের দুর্ধষ সন্ত্রাসী এবং রাঙ্গামাটি এলাকার চীফ কালেক্টর।

সূত্র জানায়, বাঘাইছড়ির হামলায় অংশগ্রহণকারীরা পার্বত্য চট্টগ্রামে আরও নাশকতা করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এ জন্য তারা অত্যাধুনিক অস্ত্র কিনে আবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে এমন তথ্যের ওপর ভিত্তি করে যৌথবাহিনীর সদস্যরা বিভিন্ন স্থানে অবস্থান নেন।

‘‘সন্ত্রাসীদের একটি দল এক পর্যায়ে সেনা টহলের তাড়া খেয়ে পালানোর সময় র‌্যাবের পাতা ফাঁদে প্রবেশ করে এবং ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। নিরাপত্তা বাহিনীর গোলাগুলির মুখে সন্ত্রাসীরা গুলি ছুড়তে থাকে।

পরবর্তীতে, ঘটনাস্থল তল্লাশি চালিয়ে একটি মৃতদেহ সহ ৭ টি এসএমজি, ৪৩৭ রাউন্ড গুলি ও ১১ রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে জানা যায় তার নাম জ্ঞান শংকর চাকমা।’’

ঘটনার পর নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান শুরু করে, যা এখনো চলমান রয়েছে।

উল্লেখ্য, গত ১৮ মার্চ রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেকে নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়। হামলায় সাতজন মারা যান এবং গুরুতর আহত হন ১৯ জন।

ট্যাগ: বান্দরবানব্রাশফায়ার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টেকনাফে মালয়েশিয়াগামী ২৭ রোহিঙ্গা উদ্ধার

পরবর্তী

কাস্টমস অফিসার পরিচয়ে কোটি টাকার প্রতারণা, দামি গাড়ি দেখিয়ে বিশ্বাস অর্জন

পরবর্তী

কাস্টমস অফিসার পরিচয়ে কোটি টাকার প্রতারণা, দামি গাড়ি দেখিয়ে বিশ্বাস অর্জন

দশকের পর দশক অকার্যকর নিয়ম নীতির বাস্তবায়ন

দশকের পর দশক অকার্যকর নিয়ম নীতির বাস্তবায়ন

সর্বশেষ

ছবি: সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফ।

অঘোষিত সফরে রাশিয়ায় সিআইএ প্রধান, কী বিষয়ে গোপন আলোচনা?

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

বুধবার ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

আগস্ট ২৬, ২০২৬

বাংলাভাষী মুসলমান-রোহিঙ্গা-দলিতদের সুরক্ষায় ভারতকে জাতিসংঘের কড়া বার্তা

আগস্ট ২৬, ২০২৬

গ্রিসে নৌকা থেকে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

আগস্ট ২৬, ২০২৬

তাঁত থেকে কনটেন্ট, সৃজনশীল শিল্পে ৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য সরকারের

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT