সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের শরণখোলার “কাটলার খাল” এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু “জামাল বাহিনীর” প্রধান জামাল নিহত হয়েছেন।
অভিযানে একটি পিস্তল, ৪টি কাটা রাইফেল, ২টি এয়ারগান, ৮টি দেশি ধারালো অস্ত্র ও ১’শ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। র্যাব-৮ এর উপ-অধিনায়ক আদনান কবির জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে কাটলার খাল এলাকায় অভিযান চালানো হয়। এসময় বনদস্যুরা তাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছুঁড়লে র্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে বনদস্যুরা পিছু হটলে তল্লাসি চালিয়ে জামালের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2,"curves":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://www.channelionline.com/wp-content/uploads/2026/05/Picsart_24-09-24_16-42-05-173-120x86.jpg)





