বাংলাদেশ ছাত্রলীগের ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন চ্যানেল আই অনলাইনকে এ খবর নিশ্চিত করেছেন।
গত ৭ জুলাই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনের বাসা ভাংচুর করে বাকৃবি শাখার ছাত্রলীগ নেতাকর্মীরা।
এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
দীর্ঘদিন ধরে কমিটি না হওয়ায় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ছিলো।
সম্প্রতি কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধি দল কৃষি বিশ্ববিদ্যালয় ঘুরে আসার পর এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে চ্যানেল আই অনলাইকে জানান জাকির হোসেন ।







