চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাকি যুদ্ধাপরাধীদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৩ অপরাহ্ণ ০৩, মার্চ ২০২০
- সেমি লিড, রাজনীতি
A A

দেশের সকল যুদ্ধাপরাধীর বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ ঢাকা দক্ষিণ মহানগরীর অভিষেক ও আলোচনা সভায় বক্তারা এই প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান উদ্বোধন করেন সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ৭১’র চেয়ারম্যান মুক্তিযুদ্ধের এস ফোর্সেস ব্রিগেড অধিনায়ক সেক্টর কমান্ডার মেজর জেনারেল কে. এম. শফিউল্ল্যাহ (অব) বীর উত্তম।

Banglabid

এসময় তিনি বলেন, বাংলাদেশের মানুষ স্বাধীনতার জন্য অনেক আগে থেকেই আন্দোলন করছিল। এই আন্দোলন ১৯৭১ সালে সফল হয়েছে। বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। দাবি আদায়ের জন্য বাংলাদেশের তুলনা অন্য কারো সাথে হয় না। আজ গর্ব করে বলতে চাই, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানীরা যেভাবে আক্রমণ করেছিলো, যদি বাংলাদেশের মানুষ প্রতিহত না করত তা হলে এই দেশ স্বাধীন হতো না। আর এটা সম্ভব হয়েছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের পর আমাদের আর পিছনে তাকাতে হয়েনি। ওই ভাষণে উব্ধুদ্ধ হয়ে আমরা সবাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি।

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য সেক্টর কামান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ এর নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।

Reneta

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ এর কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি, পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি বীর মুক্তিযোদ্ধা মো.নূরুল আলম, সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও মুক্তিযুদ্ধ গবেষক বীর মুক্তিযোদ্ধা হারুন হাবীব, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ এর যুগ্ম-সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কালাম আজাদ পাটোয়ারী।

সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ ঢাকা দক্ষিণ মহানগরীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোহাম্মদ আসালতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাইদুজ্জামান তারা, কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা ডা. এমএমএ মনসুর আহমেদ, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ মুন্সিগঞ্জের সভাপতি অ্যাডভোকেট গোলাম মুর্তুজা প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন- সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ ঢাকা দক্ষিণ মহানগরীর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহ মো. আবু বকর সিদ্দিকী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুদ্ধাপরাধী
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT