চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাকি জীবন গাড়িতেই কাটাবেন নিশো!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৮ অপরাহ্ণ ২৮, জুলাই ২০২০
বিনোদন
A A

এই শহরে বসবাসের জন্য আদর্শ বাসা নিয়ে অভিযোগ আর অসহায়ত্বের সীমানা নেই ভাড়াটিয়াদের। ব্যাচেলরদের বেলায় সেই অসহায়ত্ব হয়ে ওঠে নিয়তির লিখন! এসব মেনে নিয়েই এই শহরের মানুষ জীবন যুদ্ধ করে যাচ্ছে। শুধু ব্যতিক্রম দেখা গেল শুধু একজনকে। অভিনেতা আফরান নিশো!

তিনি সিদ্ধান্ত নিলেন, এভাবে বাড়িওয়ালাদের সঙ্গে পরাজিত হয়ে আর নয়। তিনি একাই একশো। বাকি জীবন কাটিয়ে দেবেন নিজের গাড়িতেই! যেখানে তার নিত্য প্রয়োজনীয় সব জিনিষ তোলা থাকবে। তিনি মনে করেন, এটাই এই শহরে হওয়া দরকার- যদি বাঁচতে হয়।

না, বাস্তব জীবনে নয়। এটি মূলত একটি নাটকের গল্প। নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। গল্পটাও তারই, নাম ‘একাই ১০০’।

চলতি সপ্তাহে শুটিং শেষ হওয়া এই নাটকে আফরান নিশোর বিপরীতে আছেন মেহজাবীন চৌধুরী। নাটকটি নিয়ে আরিয়ান বলেন, ব্যাচেলরদের বাসা বিড়ম্বনার নানা ঘটনা থেকেই গল্পটি মাথায় আসে। কাজটি শেষ করলাম মাত্রই। আমার মনে হচ্ছে, একটু ভিন্ন কিছু হবে। মানে বেশ মজা পাবেন দর্শকরা।

আরিয়ান জানান, নাটকে আফরান নিশোর এই ভ্রাম্যমাণ বাসার ঠিকানা হলো স্থানীয় সৌচাগার থেকে এক মিনিট দূরত্বে। কারণ, তার গাড়িতে সব থাকলেও টয়লেটটা নেই। সে জন্যই বুদ্ধি করে টয়লেটের নিকটবর্তী অঞ্চলে তার গাড়িটি পার্ক করা।

আরিয়ান বলেন, এভাবে নিজ গাড়িতে ভালোই চলছিলো এই বিদ্রোহী ব্যাচেলরের জীবন। কিন্তু বিপত্তি হলো তার জীবনেও একটি প্রেম আসে। কিন্তু গাড়িতে তো দুজনের থাকার ব্যবস্থা নেই! যে নিজেকে এতদিন একাই একশো ভাবছিলো, তার প্রেমের পরিণতি কী হবে এখন? এই প্রশ্নের উত্তর মিলবে নাটকের শেষাংশে।

Reneta

প্রযোজক এসকে সাহেদ আলী জানান, ৩ আগস্ট রাত সাড়ে ৯টায় ‘একাই ১০০’ উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফরান নিশোআরিয়ানগাড়িবাড়িওয়ালামেহজাবীনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT