চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাইরে বিক্ষোভ ভেতরে ক্রিকেট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৫ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

সারাদিনে রোদের দেখা মেলেনি। আবহাওয়ার মতোই গুমোট পরিস্থিতি ছিল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও ছিল চোখে পড়ার মতো। প্রশিকা মোড় থেকে মিরপুর ২ নম্বরগামী যানবাহন বন্ধ করে দেয়া হয় সকালেই। সাধারণত ম্যাচের দিন রাস্তা ব্লক থাকে, এবার দেখা গেল আগেভাগেই। 

সাকিব আল হাসান যেন মিরপুরে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলতে না পারেন সেজন্য স্লোগান হয়েছে স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে। থেমে ছিল না দেয়াললিখনও।

‘মিরপুর ছাত্রজনতা’ এই ব্যানারে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ বরাবর দেওয়া স্মারকলিপিতে বলা হয়, সাকিবকে খেলানো হলে ম্যাচের দিন কঠোর কর্মসূচি দেওয়া হবে।

সাকিবকে খেলতে না দিতে স্টেডিয়ামের ফটকে যখন বিক্ষোভ চলছিল, তখন ভেতরে একাডেমি মাঠে অনুশীলন করছিল সাউথ আফ্রিকা। আজই তারা প্রথম নামে অনুশীলনে। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় জ্বালিয়ে রাখা হয় ফ্লাডলাইট।

২১ সকাল ১০টায় অক্টোবর মিরপুরে শুরু বাংলাদেশ-সাউথ আফ্রিকা প্রথম টেস্ট। বাংলাদেশ দলও যখন অনুশীলনে ছিল ব্যস্ত। আর দুই দিন পরই শুরু ৫ দিনের ম্যাচের লড়াই। সাকিব আল হাসানকে স্কোয়াডে রাখা হলেও তাকে পাবে না বাংলাদেশ দল। যুক্তরাষ্ট্র থেকে দুবাই এলেও দেশের মাটিতে ঢোকা হচ্ছে না এ দফায়। বিসিবি আনুষ্ঠানিকভাবে এখনও সাকিবের ব্যাপারে কিছু জানায়নি। সাকিব না থাকায় নিশ্চিত করেই স্কোয়াডে পরিবর্তন আসতে চলেছে।

ম্যাচটি খেলতে রাতেই দুবাই হয়ে ঢাকায় পৌঁছানোর কথা ছিল সাকিবের। তবে দুবাইয়ে অবস্থানরত সাকিব জানান, আপাতত দেশে আসা হচ্ছে না তার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিক্ষোভমিরপুরলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশজুড়ে হামের রোগী বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশনা

মে ১৯, ২০২৬

‘ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার’

মে ১৯, ২০২৬

তৃতীয় লিঙ্গের দলের সঙ্গে মাদক ব্যবসার ভাগ-বিরোধ, পেট্রোল ঢেলে যুবক খুন

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন অর্থনৈতিক ও বাণিজ্যিক চ্যালেঞ্জের শঙ্কার কথা জানালেন শিল্পমন্ত্রী

মে ১৯, ২০২৬

ঠিক বছর ঘুরে এবার ছোট পর্দায় নীলচক্র!

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT