চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জো বাইডেনসহ ৯৬৩ মার্কিন নাগরিকের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৭ পূর্বাহ্ণ ২২, মে ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনসহ ৯শ’৬৩ জন মার্কিন নাগরিকের ওপর রাশিয়া ভ্রমণে আজীবন নিষেধাজ্ঞা দিয়েছে মস্কো।

শনিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ওই তালিকা প্রকাশ করে।

ক্রেমলিন বলেছে, ওয়াশিংটনের নিষেধাজ্ঞার জবাবেই পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছে। তালিকায় আরো ২৬ কানাডিয়ানের নাম যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে দেশটির প্রতিরক্ষা প্রধান এবং প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডো।

ইউক্রেনকে সহায়তার জন্য ৪ হাজার কোটি ডলারের বিলে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনের সামরিক, অর্থনৈতিক খাত এবং মানবিক সহায়তা খাতে এখান থেকে অর্থ বরাদ্দ হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, তার দেশ বিশ্বের অন্যতম শক্তিশালী রুশ সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়েছে।

একই সাথে তিনি বলেছেন, ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডে আক্রমন করবে না। এদিকে সেভেরোদোনেৎস্ক শহরে ইউক্রেনীয় ও রুশ বাহিনীর তীব্র লড়াই চলছে। খারকিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন।

Reneta

মারিওপোলের আজভস্তল স্টিল কারখানাটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রাশিয়া। রাশিয়ার কাছ থেকে কেনা গ্যাসের মূল্য রুবলে পরিশোধ করতে রাজি হয়েছে জার্মানি ও ইতালি। ইইউ’র সঙ্গে আলোচনার পরই রুবলে গ্যাস কেনার এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মস্কোরুশ পররাষ্ট্র মন্ত্রণালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ১২, ২০২৬

টানা বৃষ্টিতে ভোগান্তিতে নগরবাসী

জুলাই ১২, ২০২৬

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিভিন্ন অঞ্চলে কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

জুলাই ১২, ২০২৬

ট্যালেন্টপুল ও সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২শ ৪৬ জন শিক্ষার্থী

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT