বিনোদন

বাংলা নববর্ষ: দিনভর চ্যানেল আইয়ে যতো আয়োজন

বাংলা নববর্ষের দিনভর চ্যানেল আইয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও উৎসব. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরনো ছবি:

বাঙালির দুয়ারে কড়া নাড়ছে প্রাণের উৎসব, পহেলা বৈশাখ। অসাম্প্রদায়িক চেতনার বর্ষবরণ উৎসব। মহামারি করোনার কারণে গেল দুই বছর মহাসংকটে ছিলো পৃথিবী। সেই স্থবিরতা কাটিয়ে এ বছর প্রাণ পাচ্ছে বাঙালির বর্ষ বরণ অনুষ্ঠান।

সুস্থ বিনোদন দিতে নিয়মিত দারুণ সব অনুষ্ঠান প্রচার করছে চ্যানেল আই। পহেলা বৈশাখ উপলক্ষ্যেও হচ্ছে না ব্যতিক্রম। সেই সঙ্গে যোগ হচ্ছে বিশেষ আয়োজন।

চ্যানেল আই এর নিয়মিত আয়োজন ‘গান দিয়ে শুরু’। বর্ষ বরণের সকালে বিশেষ আয়োজনে সরাসরি দেখবেন দর্শকরা। এ উৎসবে গান করবেন সুরের ধারার শিল্পীরা এবং রেজওয়ানা চৌধুরী বন্যা। অনুষ্ঠানটি সকাল ৭টা ৩০ মিনিটে চ্যানেল আই স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হবে।

পহেলা বৈশাখ বাংলা একাডেমি থেকে বৈশাখের অনুষ্ঠানমালা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। ওইদিন সকাল ১১ থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে।

এদিন বিকেল ৩টা ৩০ মিনিটে প্রচার হবে রাজ্জাক, ববিতা, ফেরদৌস, মৌসুমী অভিনীত ছবি ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’। রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে ছবিটির চিত্রনাট্য ও পরিচালনাও করেছেন মৌসুমী।

বর্ষ বরণের দিন রাত সাড়ে ১১টায় দেখানো হবে ‘প্রকৃতি ও জীবন’ এর বিশেষ পর্ব। অনুষ্ঠানটির পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় আছেন মুকিত মজুমদার বাবু।

বিষয়:চ্যানেল আই পহেলা বৈশাখ ফেরদৌস ববিতা বর্ষ বরণ বাংলা নববর্ষ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…