বিনোদন

বাংলা নববর্ষে মুক্তি পাচ্ছে সৌমিত্রের বায়োপিক ‘অভিযান’

সৌমিত্রের বায়োপিক ‘অভিযান’ এর জন্য প্রস্তুত অভিনেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছবি, তিনি একটি লাল শার্ট পরেছেন এবং হাতে একটি বই ধরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

দীর্ঘ অপেক্ষা শেষে মুক্তি পেতে যাচ্ছে পশ্চিম বাংলার কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক। বাংলা নববর্ষ উপলক্ষে আসছে ১৫ এপ্রিল পশ্চিমবঙ্গে মুক্তি পাবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক ‘অভিযান’।

মৃত্যুর কয়েক মাস আগেই নিজের জীবন নিয়ে তৈরি সিনেমাটিতে শুটিং সম্পন্ন করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সে থেকেই বায়োপিকটি নিয়ে দর্শকদের ব্যাপক আগ্রহ দেখা গেছে।

শনিবার (১৯ মার্চ) ‘অভিযান’র ট্রেলার প্রকাশ পেয়েছে। যেখানে আবারো পাওয়া গেল জীবন্ত সৌমিত্রকে! ট্রেলারটির শুরুতেই সৌমিত্রের রাশভারী কণ্ঠস্বর- ‘গ্রো ওল্ড অ্যালং উইথ মি, দ্য বেস্ট ইজ ইয়েট টু বি…। ”

এর আগে প্রথম ট্রেলারেও দেখা গেছে তাকে। অল্পবয়সী সৌমিত্রের ভুমিকায় দেখা গেল যীশু সেনগুপ্ত। আর প্রাপ্তবয়স্ক সৌমিত্রের ভুমিকায় অভিনয় করেছেন অভিনেতা নিজেই।

‘অভিযান’ পরিচালনা করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। ট্রেলারটি প্রকাশ করে সামাজিক মাধ্যমে পরমব্রত লেখেন, ১ বছর আগে আমার ‘অভিযান’-এর ট্রেলার মুক্তি হয়েছিল। তারপর করোনা আমাদের সিনেমার মুক্তি আটকে দিয়েছিল। এই বছর সিনেমা মুক্তির আর ১ মাসও বাকি নেই। বাংলা নববর্ষ অর্থাৎ ১৫ এপ্রিল প্রেক্ষাগৃহে আসছে ‘অভিযান’।

দীর্ঘ ষাট বছরের ক্যারিয়ারে তিনশোরও বেশি সিনেমায় অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। বায়োপিকে তার কাজ, ব্যক্তিগত জীবনের রোমাঞ্চ থেকে শুরু করে রাজনৈতিক ভাবধারাও ফুটে উঠবে।

বিষয়:বায়োপিক সৌমিত্র চট্টোপাধ্যায়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…