চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলা চলচ্চিত্রে সুদিন ফিরবেই: চ্যানেল আইয়ে প্রযোজক নেতারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০০ অপরাহ্ণ ২৮, জুলাই ২০১৯
বিনোদন
A A

দুঃসময় পার করছে বাংলা চলচ্চিত্র। যোগ্য নেতৃত্বের অভাব ও নিয়মিত প্রযোজকদের হারানোয় চলচ্চিত্রের এই সংকটাপন্ন অবস্থা। তবে কিছুটা স্বস্তি এনে দিয়েছে চলচ্চিত্র প্রযোজক পরিবেশকদের সদ্য অনুষ্ঠিত নির্বাচন।

প্রায় ৭ বছর পর বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হলো শনিবার (২৭ জুলাই)। বহুল প্রতীক্ষিত এই নির্বাচনে জয়ী প্রযোজকরা সোমবার দুপুরে এসেছিলেন চ্যানেল আই কার্যালয়ে, অংশ নিয়েছেন চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ‘তারকা কথন’-এ। সেখানে তারা আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন, বাংলা চলচ্চিত্রে এবার সুদিন ফিরবেই!

রাজু আলীমের প্রযোজনায় এই তারকা শো শেষ করে নির্বাচিত প্রযোজক নেতারা সাক্ষাৎ করেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের সঙ্গে। বাংলাদেশের চলচ্চিত্র নির্মাণে বিশেষ অবদান রাখায় চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্মের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

Banglabid

ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় নির্বাচিতদের। এরপর বিজয়ীদের নিয়ে কেট কাটা হয়।

সেখানে নির্বাচিত প্রযোজকদের উদ্দেশ্যে ফরিদুর রেজা সাগর বলেন, বরাবরের মতো চ্যানেল আই নির্বাচিত প্রযোজকদের পাশে থাকবে। আশা করবো, নতুন প্রযোজকরাও আমাদের পাশে থাকবেন। নতুন নেতৃত্বের হাত ধরে দেশীয় চলচ্চিত্রের সমৃদ্ধি কামনা করছি।

প্রযোজকদের নির্বাচনে সর্বোচ্চ ভোট (১২১) পেয়েছেন খোরশেদ আলম খসরু। কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, একটি চক্র এতদিন নির্বাচন বন্ধ রেখেছিল। সবকিছু অতিক্রম করে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে শুরু থেকেই চ্যানেল আই পাশে ছিল। এজন্য নব নির্বাচিত প্রযোজকদের তরফ থেকে চ্যানেল আইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীতে সবসময় সব কাজে চ্যানেল আইকে পাশে চাই।

Reneta

অভিনেতা ও সদ্য বিজয়ী প্রযোজক নেতা শহীদুল আলম সাচ্চুর সঞ্চালনায় এসময় নিজেদের অনুভূতি এবং ভবিষ্যত কাজের পরিকল্পনা জানিয়ে কথা বলেন বেশ কয়েকজন প্রযোজক নেতা।

এরমধ্যে প্রযোজক মো. হোসেন বলেন, দেশের চলচ্চিত্রকে মানুষের কাছে পৌঁছে দিতে চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্ম শুরু থেকেই প্রশংসিত। সুস্থধারার ছবি নির্মাণে তারা অনবদ্ধ ভূমিকা রেখে চলেছেন। এই ধারাবাহিকতা চ্যানেল আই বজায় রাখুক এবং ছবির মার্কেটিংয়ে ভূমিকা রাখুক।

নির্বাচিত প্রযোজক এমডি ইকবাল বলেন, চলচ্চিত্রের মানুষদের জন্য চ্যানেল আই যেভাবে কাজ করে এবং ব্যক্তিগতভাবে আমাদের কাজগুলো যেভাবে প্রমোট করে তেমন সহায়তা আমরা আর কোথাও পাই না। সবসময় বিপদে চ্যানেল আইকে পেয়েছি, আগামীতেও পাশে চাই।

এসময় চ্যানেল আইয়ের পরিচালক (বিক্রয় ও বিপণন) ইবনে হাসান খান বলেন, চলচ্চিত্রে অনেক সমস্যা বিরাজমান। নতুন নেতৃত্বের মাধ্যমে এগুলো আগে দূর করতে হবে। ছবি নির্মাণের পরিবেশ তৈরি করতে হবে। এতে যদি চ্যানেল আইকে প্রয়োজন হয় আমরা পাশে থাকবো।

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক কার্যনির্বাহী পরিষদের ২০১৯-২১ মেয়াদী নির্বাচনে ১৯ সাধারণ সদস্য পদের বিপরীতে প্রার্থী হয়েছিলেন ৪১ জন। মোট ভোটার ছিলেন ১৪১ জন। নির্বাচন কমিশনার জানায়, এবার ভোট কাস্টিং হয়েছে ১৩৪টি।

নির্বাচিত হয়েছেন যারা তারা হলেন খোরশেদ আলম খসরু, সামসুল আলম, ইস্পাহানী, কামাল মোহাম্মাদ লিপু, মেহেদী হাসান সিদ্দিকী মনির, মোর্শেদ খান হিমেল, রশীদুল আমিন হলি, জাহিদ হোসেন, এ. জে. রানা, মোহাম্মদ হোসেন, ইয়ামিন হক ববি, কামাল লিপু, অপূর্ব রানা, নাদির খান, শহিদুল আলম, ইকবাল হোসেন জয়, ইলা, ড্যানি সিডাক ও আলিমুল্লাহ খোকন।

নির্বাচিত এসব প্রযোজকদের মধ্য থেকে মঙ্গলবার (২৯ জুলাই) নির্ধারিত হবে কে হবেন সভাপতি, সাধারণ সম্পাদক কিংবা বিভিন্ন পদের ১০ জনের মূল কমিটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপূর্ব রানাআমীরুল ইসলামইবনে হাসান খানইয়ামিন হক ববিএফডিসিখোরশেদ আলম খসরুচ্যানেল আইজাহিদ হোসেনড্যানি সিডাকতারকা কথননাদির খানপরিবেশকপ্রযোজকফরিদুর রেজা সাগরলিড বিনোদনশহিদুল আলমশহীদুল আলম সাচ্চু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশকে লড়াইয়ে রাখলেন মুশফিক

পরবর্তী

এবার একসঙ্গে হৃতিক-ধানুশ?

পরবর্তী

এবার একসঙ্গে হৃতিক-ধানুশ?

সচিবের গাড়ির অপেক্ষায় ফেরি, শিশুর মৃত্যুতে দায় কার?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার স্মৃতিসৌধে মির্জা ফখরুল, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াতে চান ছয় উইকেট নেয়া শরিফুল

আগস্ট ২২, ২০২৬

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা

আগস্ট ২২, ২০২৬

মির্জা ফখরুলকে বিশ্ব নেতাদের অভিনন্দন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT