চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাংলা গানের জগত সমৃদ্ধ করেছেন মাসুদ করিম’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫১ পূর্বাহ্ণ ০৫, জুলাই ২০১৯
বিনোদন
A A

‘বাংলা গানের জগতকে সমৃদ্ধ করেছেন মাসুদ করিম। বিশেষ করে বাংলা ছায়াছবির গান দিয়ে তিনি নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তার কর্ম ছাপিয়ে গেছে তার নামকেও।’

বাংলা গানের অসম্ভব মেধাবী গীতিকার মাসুদ করিমকে নিয়ে এভাবেই কথাগুলো বলছিলেন আধুনিক বাংলা গানের কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদী।

রেডিও, টেলিভিশন এবং চলচ্চিত্রে মাসুদ করিমের লেখা অসংখ্য গানের মধ্য থেকে ৮০০ গান নিয়ে তৈরি করা হয়েছে গ্রন্থ ‘৮০০ গানের সংকলন মাসুদ করিম’। আর এই গ্রন্থেরই মোড়ক উন্মোচন অনুষ্ঠান ছিলো বৃহস্পতিবার (৪ জুলাই) চ্যানেল আইয়ের ছাদ বারান্দায়। যেখানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ, খ্যাতিমান সংগীতশিল্পী খুরশীদ আলম, নাট্যব্যক্তিত্ব কেরামত মওলা, সৈয়দ আব্দুল হাদী ও দিলারা আলো।

সজনী গো ভালোবেসে এতো জ্বালা, চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে, আমি রজনীগন্ধা ফুলের মতো, যখন থামবে কোলাহল, শিল্পী আমি তোমাদেরই গান শোনাব’র মতো কালজয়ী গানের গীতিকার মাসুদ করিম। এখনো এই গানগুলো লেগে আছে মানুষের মুখে মুখে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি শিল্পীরা বলেন, অনেক সিনেমা আছে যেগুলো মাসুদ করিমের লেখা গানের জন্যেই বিখ্যাত হয়েছে, বা ওই সময়ে গানগুলোর প্রতি আবেদন থেকেই সিনেমা হলে এসে সেই ছবিটাও দেখেছে। এক সময় দর্শক হলে আনতে গানের এই জোরটাও ছিলো।

শাহনাজ রহমতউল্লাহ, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, বশির আহমেদ, সৈয়দ আবদুল হাদী, মাহমুদুন্নবী, মোহাম্মদ খুরশীদ আলমসহ অনেক বড় বড় শিল্পী মাসুদ করিমের লেখা গান গেয়ে সমৃদ্ধ করেছেন বাংলা গানের জগত। শুধু বাংলাদেশের শিল্পীরাই নয়, ভারতের প্রখ্যাত শিল্পী শ্যামল মিত্র, ভূপেন হাজারিকা, উদিত নারায়ণ, কুমার শানুর মতো শিল্পীরাও মাসুদ করিমের লেখা গান গেয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উদিত নারায়ণকুমার শানুচ্যানেল আইবশির আহমেদভূপেন হাজারিকামাসুদ করিমমাহমুদুন্নবীমোহাম্মদ খুরশীদ আলমরুনা লায়লালিড বিনোদনশাইখ সিরাজশাহনাজ রহমতউল্লাহসাবিনা ইয়াসমিনসৈয়দ আবদুল হাদী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টানা ৫ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল শুরু

জুলাই ১২, ২০২৬

জন্মদিনে প্রিয়জনের শুভেচ্ছায় আবেগাপ্লুত পূর্ণিমা

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডার বন্যাকবলিতদের জন্য ৫০০ ডলার অগ্রিম সহায়তা ঘোষণা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

পাঁচ জেলার নদীর পানি বিপদসীমার ওপরে, নতুন এলাকায় বন্যার শঙ্কা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের প্রথম জানাজা অনুষ্ঠিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT