চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলায় থ্রিলারের ধারণা বদলে দিতে পারে ‘কন্ট্রাক্ট’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৫ অপরাহ্ন ১৩, মার্চ ২০২১
বিনোদন
A A

‘পাঁচ লক্ষ টাকা দামের একটি টেলিফোন কল! কোটি টাকার ষড়যন্ত্র। পেশাদার খুনি বাস্টার্ডকে ফিরে আসতে হলো দেশে, একটি লাইফটাইম কন্ট্রাক্ট। আত্মবিশ্বাসী বাস্টার্ড তার মিশনে নেমে পড়তেই সব কিছু জট পাকাতে শুরু করে। বিশাল এক ষড়যন্ত্রের অংশ হয়ে যায় সে। এ দিকে দৃশ্যপটে আর্বিভূত হয় হোমিসাইড ইনভেস্টিগেটর জেফরি বেগ। তাদের দু’জনের লক্ষ্য একেবারেই ভিন্ন। ষড়যন্ত্র আর পাল্টা ষড়যন্ত্র-রাজনীতি আর অন্ধকার জগতের উপাখ্যান।’

-লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের লেখা বহুল পঠিত থ্রিলারধর্মী ‘কন্ট্রাক্ট’ এর সারসংক্ষেপ এমনই। জেফরি-বাস্টার্ড সিরিজের পাঁচটি বইয়ের অন্যতম হলো কন্ট্রাক্ট। থ্রিলার পড়তে ভালোবাসেন, এরকম পাঠকের কাছে ‘কন্ট্রাক্ট’ একটি দুর্দান্ত গল্পই শুধু নয়, বাংলা সাহিত্যে এটি একটি মাইলফলক। বলা হয় বাংলা ভাষায় মৌলিক থ্রিলারধর্মী রচনায় ‘কন্ট্রাক্ট’ এর স্থান সবার উপরে।

থ্রিলার প্রেমী পাঠকদের কাছে জনপ্রিয় লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন

অত্যন্ত যত্ন আর পরিশ্রমে লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন বাস্টার্ড, জেফরি বেগ ও ব্ল্যাক রঞ্জুর মতো দুর্দান্ত চরিত্রদের সৃষ্টি করেছেন। এই চরিত্রদের সৃষ্টি লেখকের কল্পনায়। আর এই কল্পনার চরিত্ররা প্রথমবারের মতো মলাট বন্দী বই থেকে মুক্ত হয়ে দর্শকের সামনে আসতে চলেছেন।

থ্রিলার প্রেমী পাঠকদের পাশাপাশি থ্রিলার প্রেমী দর্শকরাও এবার উপভোগ করতে পারবেন বাংলা সাহিত্যের সাড়া জাগানো এই থ্রিলারধর্মী উপন্যাস অবলম্বনে ওয়েব সিরিজ ‘কন্ট্রাক্ট’। তানিম নূর ও কৃষ্ণেন্দু চ্যাটার্জীর যৌথ পরিচালনায় ছয় পর্বের এই ওয়েব সিরিজটি মুক্তি পেতে চলেছে আগামী ১৮ মার্চ। এশিয়াটিকের কনটেন্ট এজেন্সি গুড কোম্পানি লিমিটেডের সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে এ ওয়েব সিরিজটি প্রযোজনা করছে জি-ফাইভ।

গুড কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সরদার সানিয়াত হোসেনের উপস্থাপনায় ‘কন্ট্রাক্ট’ নিয়ে সম্প্রতি ভার্চুয়ালি হয়ে গেলো একটি আড্ডা আলোচনা। যেখানে গণমাধ্যম কর্মী সহ উপস্থিত ছিলেন ‘কন্ট্রাক্ট’ এর লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন ও নির্মাতা তানিম নূর।

দেশী কনটেন্টকে বিশ্বদরবারে নিয়ে যাওয়ার অন্যতম মাধ্যম এখন ওটিটি প্লাটফর্ম। তারজন্য মানসম্পন্ন কাজের বিকল্প নেই। তারই অংশ হিসেবে জি-ফাইভের সঙ্গে এ যৌথ যাত্রা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সরদার সানিয়াত হোসেন। সেই সঙ্গে সাড়া জাগানো থ্রিলার বই ‘কন্ট্রাক্ট’ নিয়ে ওয়েব সিরিজ নির্মাণের পরিকল্পনা ও প্রাথমিক ভাবনার কথাও আড্ডায় উঠে আসে।

Reneta

লেখক নাজিম উদ্দিন ও নির্মাতা তানিম নূর গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এরমধ্যে লেখকের কাছে জানতে চাওয়া হয়, ‘তিনি যেভাবে তার চরিত্রদের কল্পনা করেছেন- ‘কন্ট্রাক্ট’ ওয়েব সিরিজটির টিজারে সেইসব চরিত্রদের এক ঝলক দেখে লেখকের কী মনে হয়েছে?’ জবাবে নাজিম উদ্দিন বলেন, সাহিত্য ও সিনেমা ভিন্ন জিনিষ। তারচেয়ে বড় ব্যাপার, আমার গল্প নিয়ে কেউ যখন নির্মাণ করেন তখন তাকে আমি পূর্ণ স্বাধীনতা দিতে চাই তার নিজের মতো করে উপস্থাপনের। আমার ভাবনার এক্সিকিউশনতো দরকার নেই, নির্মাতা আমার গল্পকে ভেঙে চুরমার করুক।

নাজিম উদ্দিন বলেন, টিজারে ‘কন্ট্রাক্ট’ এর যে চরিত্রদের দেখে আমি ভীষণ উত্তেজীত। ব্যক্তিগতভাবে আমার দারুণ লেগেছে। নির্মাতাদ্বয়কে অভিনন্দন জানাচ্ছি। এখন অপেক্ষায় আছি পুরো ওয়েব সিরিজটি দেখার।

এরইমধ্যে সিনেপ্রেমীদের কাছে প্রশংসিত হয়েছে ‘কন্ট্রাক্ট’ এর টিজার। চরিত্র নির্বাচন, লুক, গল্পের আভাস- সবকিছু মিলিয়ে দর্শকের বিরাট একটি অংশ মনে করছেন বইয়ের মতো ওয়েব সিরিজেও বাংলার থ্রিলারধর্মী নির্মাণে প্রভাব রাখতে পারে ‘কন্ট্রাক্ট’।

দেশীয় সিনেমার তারকা অভিনেতা আরিফিন শুভ থেকে শুরু করে চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, মিথিলা এবং শ্যামল মাওলার মতো অভিনেতারা আছেন ‘কন্ট্রাক্ট’ ওয়েব সিরিজটিতে।

এরমধ্যে বাস্টার্ড চরিত্রে অভিনয় করেছেন শুভ, জেফরি বেগের চরিত্রে শ্যামল মাওলা, ব্ল্যাক রঞ্জুর চরিত্রে চঞ্চল চৌধুরী, মীনা চরিত্রে জাকিয়া বারী মম, রুমানা চরিত্রে মিথিলা এবং উমা চরিত্রে আয়শা খান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আরিফিন শুভওয়েব সিরিজকৃষ্ণেন্দুচঞ্চল চৌধুরীজাকিয়া বারী মমজি-ফাইভজেফরি বেগতানিম নূরথ্রিলারবাস্টার্ডব্ল্যাক রঞ্জুমিথিলামোহাম্মদ নাজিম উদ্দিনলিড বিনোদনশ্যামল মাওলাসৃজিতহইচই
শেয়ারTweetPin

সর্বশেষ

ভূপাতিত মার্কিন বিমানের নিখোঁজ ক্রুকে ধরিয়ে দিলে পুরস্কার দিবে ইরান

এপ্রিল ৪, ২০২৬

ডিজেলের অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার

এপ্রিল ৪, ২০২৬

ব্যবসায়ী নেতাদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক

এপ্রিল ৪, ২০২৬

রোববার থেকে জরুরি ভিত্তিতে শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি

এপ্রিল ৪, ২০২৬

যেসব চরিত্র পেলে অভিনয়ে ফিরতে চান বিপাশা

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT