চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উর্দুভাষী হয়েও বাংলার জন্য লড়েছেন ভাষা সংগ্রামী জয়নাল আবেদিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ণ ১০, মার্চ ২০১৭
বাংলাদেশ
A A

বায়ান্নর ভাষা আন্দোলনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে যখন রক্তাক্ত হয়েছিলো রাজপথ, ঠিক সেই সময়ে পুরান ঢাকার দেয়ালে উর্দু ভাষায় স্লোগান লিখেছিলেন- ‘হামারি জবান, বাংলা জবান (আমার ভাষা বাংলা ভাষা)’। নিজে উর্দুভাষী হলেও বাংলার জন্য ছিলো তার অদম্য টান। এভাবেই বাংলাকে অকৃত্রিমভাবে আজীবন ভালোবেসেছেন ভাষা সংগ্রামী, সাংবাদিক ও বিশিষ্ট চলচ্চিত্র কাহিনীকার জয়নাল আবেদীন।

পরিবারের সবাই পাকিস্তানে চলে গেলেও বাংলার টানে এ দেশেই থেকে যান তিনি । মৃত্যুর পর বাংলার মাটিতেই স্থান পেলেন। এদেশে তার আমৃত্যু ঠিকানা ছিলো রাজধানীর তোপখানা রোডের জাতীয় প্রেসক্লাব। লিভার সিরোসিসে ভুগে গত বৃহস্পতিবার রাতে ৮১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শুক্রবার সকাল ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের হিমঘর থেকে জয়নাল আবেদিনের দেহ জাতীয় প্রেস ক্লাবে নিয়ে আসা হয়। সেখানে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ জুম্মা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের তার আরেকটি জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।

Banglabid

সহকর্মীদের কাছে ‘ঝনু ভাই’ নামে পরিচিত জয়নাল আবেদীনের জন্ম ১৯৩৭ সালে ভারতের উত্তর প্রদেশের রাজধানী এলাহাবাদে হলেও তার শৈশব কেটেছে বিহারে। সেখানে তার বাবা মুহাম্মদ মোস্তফা ইস্ট ইন্ডিয়ান রেলওয়ের হেড ড্রাফটসম্যান হিসেবে কর্মরত ছিলেন।

১৯৪৭ সালে ভারত বিভক্তির পর তার বাবা পূর্ব পাকিস্তান রেলওয়েতে যোগ দেন, কর্মস্থল হয় বর্তমান নীলফামারীর সৈয়দপুরে। সৈয়দপুর হাইস্কুল থেকে মেট্রিকুলেশন পাসের পর ঢাকা কলেজ থেকে আইকম ও বিকম পাস করেন জয়নাল আবেদীন। কলেজে থাকার সময় কমিউনিস্ট পার্টিতে যোগ দেন তিনি।

১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় ঢাকা কলেজে দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন জয়নাল আবেদীন। তখন ঢাকা কলেজ ক্যাম্পাস ছিলো ফুলবাড়িয়ায়। বামপন্থি রাজনীতিতে যুক্ত থাকার কারণে দেয়াল লিখনে বেশ দক্ষতা ছিলো তার। ঘনিষ্ঠরা তাকে বলতেন- ‘মাস্টার অব ওয়াল রাইটিং’।

Reneta

বায়ান্নতে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পুরনো ঢাকায় দেয়ালে দেয়ালে উর্দু ভাষায় ‘হামারী জবান, বাংলা জবান (আমার ভাষা বাংলা ভাষা)’ স্লোগান লিখেছিলেন তিনি। ২১ ফেব্রুয়ারির আগে পুলিশ যখন ১৪৪ ধারা জারি করে, তখন একটি বৈঠকে অনেক ভাষা সংগ্রামীর সঙ্গে তিনিও ছিলেন।

এক সাক্ষাতকারে একুশ সম্পর্কে তিনি বলেছিলেন, “বাংলা ভাষার জন্য এরকম রক্ত দেওয়ার ঘটনা বিশ্বে আর কখনও ঘটবে না। এজন্যই সারাবিশ্ব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ২১ ফেব্রুয়ারিকে বিলম্বে হলেও স্বীকৃতি দিয়েছে। সেই রকম একটি দেশের মানুষের সঙ্গী আমি, এটাই আমার বড় ভাগ্য। আমি বাংলাদেশকে নিজের মায়ের দেশ মনে করি।

তিনি ইস্ট পাকিস্তান ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। জনপ্রিয় উর্দু ছবি চকোরি, আনাড়ি, পায়েল ও ছোট সাহেবের মতো শতাধিক চলচ্চিত্র কাহিনীর রচয়িতা জয়নাল আবেদীনকে রুপালি জগতের অনেকে ‘গুরু’ বলে মানেন।

তার সাংবাদিকতার শুরু ১৯৫৭ সালে উর্দু দৈনিক জংয়ের মাধ্যামে। পরে তিনি মর্নিং নিউজ, বাংলাদেশ টাইমস, চলচ্চিত্র পত্রিকা চিত্রালী, ওয়াতন, সংবাদ সংস্থা এনায় কাজ করেন। সর্বশেষ জং এর বাংলাদেশ প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।

তিনি কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস ‘খোয়াবনামা’ উর্দুতে অনুবাদ করেছেন।

৮১ বছর বয়সে বার্ধক্যজনিত নানা রোগে বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন অকৃতদার জয়নাল আবেদীন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

শুরু হলো জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সম্মেলন

পরবর্তী

পদ্মায় স্পিডবোট দুর্ঘটনা: নিখোঁজ বিএনপি সভাপতির লাশ উদ্ধার

পরবর্তী

পদ্মায় স্পিডবোট দুর্ঘটনা: নিখোঁজ বিএনপি সভাপতির লাশ উদ্ধার

‘অক্ষত’ থাকার স্বস্তি নিয়ে দিন শেষ

সর্বশেষ

টিকটকে মানসিক স্বাস্থ্য চিকিৎসা: সমাধান নাকি নতুন সংকট?

আগস্ট ২১, ২০২৬

‘বাংলাদেশ দারুণ ক্রিকেট দল’

আগস্ট ২১, ২০২৬

জনসম্পৃক্ত নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ২১, ২০২৬
ছবি: নাহিয়ান ইমন

শেষ জীবন পর্যন্ত মানুষ আমাকে ‘বড়ছেলে’ বলে চিনুক: অপূর্ব

আগস্ট ২১, ২০২৬

‘সবকিছুই জিততে হবে, সেটাই আশা’

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT