চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ সিরিজেও নেই ধোনি?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৯ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপের পর থেকে মহেন্দ্র সিং ধোনিকে ঘিরে বিভিন্ন ধরণের জল্পনা চলছে। অভিজ্ঞ এই ক্রিকেটার কখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজের ব্যাট-প্যাড জোড়া তুলে রাখবেন সে সম্পর্কেই আলোচনা। মেগা ইভেন্টের পর ৩৮ বছরের ধোনি ক্রিকেট থেকে বিরতি নিয়ে কাশ্মীরে ১৫ দিন ধরে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে ট্রেনিং করেন।

ঝাড়খন্ডে জন্মগ্রহণকারী এই ক্রিকেটার গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে এবং টি-টুয়েন্টি সিরিজ মিস করেছেন এবং সাউথ আফ্রিকার বিপক্ষে চলতি তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজেও নেই।

ধোনি ক্রিকেট মাঠে কখন ফিরবেন সে বিষয়ে পাকা কোনো খবর নেই। এর মধ্যেই ভারতের এক মিডিয়ার খবর, ধোনি ক্রিকেট থেকে বিরতি সময় আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এর অর্থ হল, তিনি আরও সিরিজ মিস করতে চলেছেন।

মুম্বাই মিররের প্রতিবেদন অনুসারে, বিরতির সময় নভেম্বর পর্যন্ত বাড়াতে পারেন ধোনি। যার অর্থ তিনি ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের অংশ হবেন না। তিন নভেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (সাবেক ফিরোজ শাহ কোটলা) উদ্বোধনী ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে। পরের দুই ম্যাচ হবে রাজকোট এবং নাগপুরে।

মিররের খবর সত্য হলে, বিজয় হাজারে ট্রফিতেও খেলবেন না ধোনি, দু’দিন পরই যেটা শুরু হতে চলেছে। তবে পত্রিকাটি বলছে, আগামী ৬ ডিসেম্বর ক্যারিবীয়দের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজে মাঠে দেখা যেতে পার ধোনিকে। যদি তা না হয় তবে জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে মাঠে দেখা যেতে পারে ধোনিকে, যেটা ৫ থেকে ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপের পর ধোনিকে একরকম জানিয়ে দেয়া হয় যে, তিনি আর ভারতের প্রথম পছন্দের উইকেটরক্ষক হবেন না। বরং রিশভ পান্টকে ধোনির জায়গায় প্রথম অগ্রাধিকার দেয়া হবে।

Reneta

ভারত পরের বছর অস্ট্রেলিয়ায় টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলবে এবং এখনো জানা যায়নি যে, ওই টুর্নামেন্টের জন্য ধোনি পরিকল্পনায় আছেন কি না। সবশেষ একটি খবর বের হয়, অবসর ঘোষণার জন্য সংবাদ সম্মেলন করবেন ধোনি, তবে সেই সংবাদটি শেষ পর্যন্ত ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধোনিবাংলাদেশ-ভারত টি-টুয়েন্টিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নয়াদিল্লির যন্তর মন্তরে সমাবেশ করেছেন ‘ককরোচ জনতা পার্টি’র সমর্থকরা

জুন ৬, ২০২৬

৭ সাংবাদিককে এ্যাগ্রো ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড দিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কুমিল্লায় বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

জুন ৬, ২০২৬

সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

জুন ৬, ২০২৬

বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইন-পুশব্যাক ইস্যুতে উত্তেজনা বাড়ছেই

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT