চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ রাষ্ট্রের চেতনা বিরোধিদের জন্য আওয়ামী লীগের দরজা বন্ধ: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৬ অপরাহ্ণ ২৭, মে ২০২১
- সেমি লিড, রাজনীতি
A A

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন: বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনা যারা ধারণ করে না তাদের জন্য আওয়ামী লীগের দরজা চিরকালের জন্য বন্ধ।

বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে সাংস্কৃতিক বিষয়ক উপকমিটি আয়োজিত শিল্পীদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি তার বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

কোভিড-১৯ ও সাম্প্রদায়িক অপশক্তি মোকাবিলাই এখন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন: সাম্প্রদায়িক গোষ্ঠীর পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি, এদের মোকাবেলা করতে হবে ঐক্যবদ্ধভাবে।

তিনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংস্কৃতিপ্রেমীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই অপশক্তির বিষবৃক্ষের মূল উৎপাটন করতে হবে।

সাম্প্রদায়িক শক্তির ধারক ও বাহক হচ্ছে বিএনপি উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বিএনপি মহাসচিব দেশে গণতন্ত্র খুঁজে পাচ্ছেন না বলে যে মন্তব্য করেছেন তার প্রতিবাদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের গণতন্ত্র খুঁজে পাওয়ার কথাও নয়, কারণ তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে দরজা-জানালা বন্ধ করে লিপ সার্ভিস দিয়ে যাচ্ছেন, বাইরের পৃথিবী তারা দেখতে পায় না।

Reneta

বিএনপির দৃষ্টিসীমা কুয়াশাচ্ছন্ন বলেই দেশের উন্নয়ন ও সমৃদ্ধি যেমন দেখতে পায় না তেমন খুঁজে পায় না গণতন্ত্র বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

করোনা অনেক মানুষের জীবন কেড়ে নেওয়ার পাশাপাশি জীবিকাও কেড়ে নিয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের জীবন ও জীবিকার সুরক্ষা নিশ্চিত করতে নিঃস্বার্থভাবে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

শেখ হাসিনা করোনা প্রাদুর্ভাবে সৃষ্ট সংকটের শুরু থেকেই করোনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন বলেও জানান ওবায়দুল কাদের।

করোনার কারণে শিল্পীদের এখন কোনো কাজ নেই। তাই তাদের আর্থিক সহযোগিতার নির্দেশ দিয়ে কাদের বলেন, শিল্পীদের অসচ্ছলতা দূর করতে হবে। কোনো শিল্পীই যেন ব্যক্তি জীবনে অসচ্ছল না থাকে সেই দিকেও সংশ্লিষ্টদের দৃষ্টি দেওয়ার আহ্বান জানান তিনি। ওবায়দুল কাদের সংস্কৃতিকে জাতির আত্মা বলেও মনে করেন।

সংস্কৃতি বিষয়ক উপকমিটির চেয়ারম্যান নাট্যজন আতাউর রহমানের সভাপতিত্বে বঙ্গবন্ধু এভিনিউয়ে আরো উপস্থিত ছিলেন-সদস্য সচিব অসীম কুমার উকিল, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের প্রথম জানাজা সম্পন্ন

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

১৩ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা, যা বললেন শিক্ষামন্ত্রী

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জন নিহত

জুলাই ১২, ২০২৬

‘আর্জেন্টিনার বেঞ্চের খেলোয়াড়ও ম্যাচের মোড় ঘোরাতে পারেন’

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT