চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-রাশিয়া ভিসামুক্ত ভ্রমণ চুক্তি স্বাক্ষর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪২ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

সরকার রাশিয়ার সঙ্গে উভয় দেশের কূটনৈতিক অথবা অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসামুক্ত ভ্রমণ বিষয় একটি পারস্পরিক চুক্তিতে স্বাক্ষর করেছে। এই চুক্তি সাধারণ পাসপোর্টধারীদের জন্য প্রযোজ্য হবে না। 

বৃহস্পতিবার জাতিসংঘ সদর দফতরে এক অনুষ্ঠানে নিজ নিজ পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ নিউইয়র্কে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চুক্তি বাস্তবায়ন হলে বন্ধু প্রতীম দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদার এবং সহজতর হবে।

বৈঠককালে দুই পররাষ্ট্রমন্ত্রী ২০১৭ সালের প্রথম দিকে যেকোনো সময় রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের বাংলাদেশ সফরের সম্ভাবনাসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন। কূটনৈতিক চ্যানেলে মেদভেদেভের সফরের তারিখ ঠিক করা হবে।

রাশিয়া আন্তসরকার সহযোগিতা, মেরিটাইম কো-অপারেশনসহ কিছু চুক্তি এবং এ বিষয় আলোচনা আরো এগিয়ে নিতে ঢাকায় প্রতিনিধিদল পাঠাতে আগ্রহ প্রকাশ করেছে।

পারস্পরিক বিভিন্ন্ ইস্যুতে জাতিসংঘে গঠনমূলক ও ভারসাম্যপূর্ণ ভূমিকার জন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে রাশিয়া।

Reneta

পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বাংলাদেশকে অব্যাহত সহযোগিতা বিশেষ করে তাদের সহযোগিতায় দেশে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য রাশিয়া সরকারকে ধন্যবাদ জানান। বৈঠকে পররাষ্ট্র সচিব শহিদুল হক উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-রাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT