চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ যুদ্ধাপরাধীর বিচারে বিশ্ব মানদণ্ডে এগিয়ে: তুরিন আফরোজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৬ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০১৭
প্রবাস সংবাদ
A A
তুরিন আফরোজ

তুরিন আফরোজ

বাংলাদেশের যুদ্ধাপরাধ বিচার বিশ্বের যে কোন ট্রাইব্যুনালের বিচারের চাইতে মানদণ্ডে অনেক উপরে বলে মন্তব্য করেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ।

সোমবার জার্মানির ওল্ডেনবুর্গ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আয়োজিত লোক-বক্তৃতায় ব্যারিস্টার তুরিন আফরোজ এই মন্তব্য করেন।

এই অনুষ্ঠানে লোক-বক্তৃতার প্রথম পর্বে ব্যারিস্টার তুরিন আফরোজ ” যুদ্ধকালীন ধর্ষণের বিচারঃ বাংলাদেশের অভিজ্ঞতা” শীর্ষক গবেষণা পত্র উপস্থাপন করেন। এই গবেষণা পত্রে ব্যারিস্টার তুরিন ১৯৭১ সালে পাকিস্তানী সেনাবাহিনী ও তার সহযোগীরা বাঙ্গালী নারীদের উপর যে যৌন হয়রানী , নির্যাতন, ধর্ষণ চালায় তার ঐতিহাসিক চিত্র তুলে ধরেন।

তিনি বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের ধর্ষণের বিচার সংক্রান্ত নানারূপ তথ্য , উপাত্ত , প্রতিকূলতা এবং তা মোকাবেলা করার অভিজ্ঞতা আলোচনা করেন। ব্যারিস্টার তুরিন আফরোজ বলেন “বাংলাদেশই একমাত্র রাষ্ট্র যে যুদ্ধকালীন ধর্ষণের বিষয়টি এত বিশদভাবে তার রায়ে তুলে ধরতে পেরেছে। তিনি আরও বলেন ” যুদ্ধ শিশুকে সাক্ষী হিসেবে বাংলাদেশই প্রথম আদালত থেকে স্বীকৃতি হিসেবে আদায় করেছে।” ব্যারিস্টার তুরিন লোক-বক্তৃতার দ্বিতীয় পর্বে ” বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায়ে সামাজিক ও আইনি গুরুত্ব ” শীর্ষক গবেষণা পত্র উপস্থাপন করেন। এই গবেষণা পত্রে তিনি প্রথমেই বিশ্বের অন্যান্য যুদ্ধাপরাধ মামলার সঙ্গে বাংলাদেশের ট্রাইব্যুনালের তুলনামূলক আলোচনা করেন। তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেন, বাংলাদেশের যুদ্ধাপরাধ বিচার বিশ্বের যে কোন ট্রাইব্যুনালের বিচারের চাইতে মানদণ্ডে অনেক উপরে।

এই অনুষ্ঠানে ইউরোপের বিভিন্ন দেশ হতে আগত গণহত্যা গবেষণা বিশেষজ্ঞ এবং শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। তুরিন আফরোজ ইউরোপের বিভিন্ন দেশ হতে আগত গণহত্যা গবেষণা বিশেষজ্ঞ এবং শিক্ষার্থীদের বাংলাদেশে সংগঠিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রাইব্যুনালব্যারিস্টার তুরিন আফরোজযুদ্ধাপরাধ বিচার
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT