চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-ভিয়েতনাম বাণিজ্য সম্ভাবনাকে কাজে লাগাতে হবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৪ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০১৮
অর্থনীতি
A A

ভিয়েতনামের উপ পররাষ্ট্রমন্ত্রী মি. ড্যাং ডিন কুই বলেছেন, বাংলাদেশ ও ভিয়েতনামের সম্পর্ক ঐতিহ্যের। বাণিজ্যের কোন কোন ক্ষেত্রে উভয় দেশ প্রতিযোগী। তবে রাজনৈতিক স্বার্থের বাইরে গিয়ে দুই দেশের বাণিজ্য সম্ভাবনাকেই কাজে লাগাতে হবে।

মঙ্গলবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআইর সভাকক্ষে দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে এক আলোচনায় তিনি এ কথা বলেন।

ড্যাং ডিন কুই সে দেশের উচ্চ পর্যায়ের ১৪ জন ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। মার্চে ভিয়েতনামের প্রেসিডেন্টের বাংলাদেশে সফর উপলক্ষে দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

এফবিসিআিই সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন ভিয়েতনামের রাষ্ট্রদূত এইচ. ই. মি. ট্রান ভান খোয়া, এফবিসিসিআইয়ের সিনিয়র সহ সভাপতি শেখ ফজলে ফাহিম প্রমুখ।

ড্যাং ডিন কুই বলেন, বাণিজ্যের কোন কোন ক্ষেত্রে বাংলাদেশ ও ভিয়েতনাম প্রতিযোগী। তবে দুই দেশের রাজনৈতিক স্বার্থের বাইরে গিয়ে অর্থনৈতিক স্বার্থকে গুরুত্ব দিতে হবে। বাণিজ্য সম্ভাবনাকেই কাজে লাগাতে হবে।

দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক নানা দিক তুলে ধরে প্রায় একই কথা বললেন এফবিসিসিআই সভাপতি। তিনি বলেন, আমরা কোন কোন ক্ষেত্রে প্রতিযোগী। তবে অনেক ক্ষেত্রেই যৌথভাবে কাজ করা সম্ভব দুই।

আগামী মার্চে বাংলাদেশ সফরে আসছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রাণ দাই কুয়াং। এ সফরে তার সঙ্গী হবে দেশটির ১০০টি প্রতিষ্ঠানের দুই শতাধিক ব্যবসায়ীর একটি প্রতিনিধি দল। আসন্ন সফরে ভিয়েতনামের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ সম্ভাব্যতা খতিয়ে দেখবেন।

৪-৬ মার্চ ভিয়েতনামের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরকালে আয়োজন করা হবে ‘বাংলাদেশ-ভিয়েতনাম বিজনেস ফোরাম’। দুই দেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো এ ফোরামে অংশ নেবে।

এফবিসিসিআই জানিয়েছে, ভিয়েতনাম বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার করতে চাইছে। তারা বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগসহ বিভিন্ন খাতে বিনিয়োগ সম্ভাব্যতা পর্যবেক্ষণ করবে।এ সময় তাদের মধ্যে আসন্ন সফর পরিকল্পনাসহ ভিয়েতনামের উন্নয়ন প্রক্রিয়া ও বাংলাদেশ-ভিয়েতনাম দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বর্তমানে বাংলাদেশ ভিয়েতনামে রপ্তানির চেয়ে সেদেশ থেকে প্রায় ৬ গুন বেশি পণ্য আমদানি করে।

২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশ ভিয়েতনামে ৬ কোটি ৬৪ লাখ ৪০ হাজার ডলার সমমূল্যের পণ্য রপ্তানি করে। বিপরীতে আমদানি করে ৪১ কোটি ২২ লাখ ডলারের পণ্য। ভিয়েতনামে বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্যগুলো হলো— কৃষি, পাট ও চামড়াজাত পণ্য এবং ওষুধসামগ্রী। আর ভিয়েতনাম থেকে এ দেশে মূলত খনিজ দ্রব্য, বস্ত্র, যন্ত্রপাতি ও প্লাস্টিক উপাদান ও ইলেক্ট্রনিক্স পণ্য আনা হয়।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র

পরবর্তী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. এমরান

পরবর্তী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. এমরান

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের নিরাপদে ফেরানো মিয়ানমারের দায়িত্ব: পররাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

শহীদ-আহত ও গুমের শিকার পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬

বক্স অফিসে বড় ধাক্কা খেলো যশের ‘টক্সিক’

আগস্ট ২৯, ২০২৬

নেপালের বন্যায় গাছ আঁকড়ে শিশু, যেভাবে বেঁচে থাকার খবর পেলেন মা

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যায় ভেসে যাওয়া সিন্দুক ভেঙে লাখ লাখ টাকা লুট, নেপালে আটক ২৯

আগস্ট ২৯, ২০২৬
প্রতিনিধির পাঠানো ছবি

কোটি টাকার দৃষ্টি প্রতিবন্ধী স্কুলে নেই শিক্ষার্থী, জঙ্গল-ঝোপে ‘ভূতের বাড়ি’ ভবন

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT