বাংলাদেশ

বাংলাদেশ-ভারত ভার্চুয়াল বৈঠকে উঠবে তিস্তা প্রসঙ্গ

ডিসেম্বরে বাংলাদেশ-ভারত প্রধানমন্ত্রী পর্যায়ে ভার্চুয়াল বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী তৈরি পোশাক শিল্পের বাজার সংরক্ষণে নির্দেশনা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পররাষ্ট্রমন্ত্রী তৈরি পোশাক শিল্পের বাজার সংরক্ষণ ও নতুন বাজার অনুসন্ধানে নির্দেশনা দিচ্ছেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপুর্ণ পদক্ষেপ।. Channel i News – চ্যানেল আই নিউজ

আগামীকাল বাংলাদেশ-ভারত ভার্চুয়াল বৈঠকে বহুল আলোচিত তিস্তা নদী নিয়ে দু’দেশের মধ্যে পানি বন্টন চুক্তি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। এসময় ডিসেম্বরে বাংলাদেশ-ভারত প্রধানমন্ত্রী পর্যায়ে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠানের কথাও জানান তিনি।

এছাড়া এ ভার্চুয়াল বৈঠকে তিস্তার অমীমাংসিত পানি বন্টন ইস্যু ছাড়াও ৭টি অভিন্ন নদীর পানি বন্টন, সীমান্ত হত্যা, এলওসি ও দ্বিপাক্ষিক নানা ক্ষেত্রে আলোচনা হবে বলে জানিয়েছেন মোমেন।

অন্যদিকে রোববার সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট সময়সীমার মধ্যে দেশে আটকা পড়া সৌদি প্রবাসী সকল শ্রমিককে ফেরানোর আশাবাদ বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী।

বিষয়:ড. এ. কে. আব্দুল মোমেন তিস্তা তিস্তা চুক্তি পররাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…