চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে রিজাল ব্যাংকের সাবেক ম্যানেজার দোষী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৩ পূর্বাহ্ণ ১০, জানুয়ারি ২০১৯
অর্থনীতি
A A
বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরি

হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় অর্থ পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ফিলিপিন্সের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের (আরসিবিসি) সাবেক ব্রাঞ্চ ম্যানেজার মায়া সান্তোস-দেগুইতো।

নিক্কেই এশিয়ান রিভিউ জানিয়েছে, বৃহস্পতিবার ফিলিপিন্সের মাকাটি আঞ্চলিক বিচারিক আদালতে তার বিরুদ্ধে আনা আটটি অভিযোগের সবগুলোই প্রমাণিত হয়। বিচারক সিজার উন্তালান মায়া সান্তোস-দেগুইতোকে দোষী সাব্যস্ত করে শাস্তির রায় দেন।

রায়ে দেগুইতোকে ভিন্ন ভিন্ন অভিযোগের গুরুত্ব অনুসারে প্রতিটির জন্য ৪ থেকে ৭ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ১১ কোটি মার্কিন ডলার পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

Banglabid

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে চুরি হওয়া অর্থের মামলায় এটিই প্রথম রায়ের ঘটনা।

২০১৬ সালে সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরির তিন বছর পূর্ণ হতে চললেও চুরি হওয়া সম্পূর্ণ অর্থ এখনো উদ্ধার করতে পারেনি বাংলাদেশ। ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি হ্যাকিংয়ের এই ঘটনা ঘটে।

চুরি হওয়া অর্থের মধ্যে শ্রীলঙ্কায় যাওয়া ২ কোটি ডলার ফিরে আসে প্রথম দু’বছরের মধ্যে, আর ফিলিপিন্সে যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলারের মধ্যে ফিরে এসেছে মাত্র ১ কোটি ৪৫ লাখ ডলার।

Reneta

গত বছর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির জানিয়েছিলেন: আরও ১২ লাখ ডলার ফেরত আনার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। এছাড়া ৬০ লাখ ডলার উদ্ধারে অগ্রগতি আছে।

তবে বাকি প্রায় ৬ কোটি ডলার উদ্ধার হবে কিনা, হলেও সেটি কবে, তা নিয়ে এখনো সুস্পষ্ট কোনো বক্তব্য নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ব্যাংকলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজনৈতিক পরিবর্তনেও বদলায়নি আশি পেরোনো বৃদ্ধার ভাগ্য, জমি দখলের অভিযোগ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

বিদ্যুৎ সঙ্কটের কারণে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

আগস্ট ১৫, ২০২৬

বাংলাদেশে জঙ্গি তৎপরতা ও আল কায়েদা ইস্যু আবার কেন আলোচনায়?

আগস্ট ১৫, ২০২৬

‘অ্যানি’র বোন বেণি!

আগস্ট ১৫, ২০২৬
হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য প্রস্তুতকৃত শয্যা ও ওষুধ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে মোট ভর্তি ২৩ হাজার

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT