চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার পাসপোর্ট এবং কম্পিউটার জব্দ

রিজভী নেওয়াজরিজভী নেওয়াজ
৮:১২ পূর্বাহ্ণ ০৯, মার্চ ২০১৬
অর্থনীতি
A A

রিজার্ভের অর্থ চুরির ঘটনার সঙ্গে বাংলাদেশ ব্যাংকের কয়েকজন কর্মকর্তা জড়িত সন্দেহে তাদের পাসপোর্ট এবং কম্পিউটার জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা রাজী হাসান। 

বিষয়টি তদন্তাধীন বলে বেশি কিছু বলতে না চেয়ে  ডেপুটি গভর্নর আবু হেনা রাজী হাসান জানান, ‘আমরা তদন্ত করছি ঐ টাকা কিভাবে কোথায় কার কাছে গেল, কী হয়েছে, কে ওটার সুবিধাভূগি। আমরা পুরো বিষয়টা তদন্ত করে জানতে পারবো।’

সাইবার নিরাপত্তা বিষয়ে বাংলাদেশ ব্যাংককে সহযোগিতা দিতে বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তা রাকেশ আস্তানা কাজ করছে বলে জানানো হয়েছে।

বিদেশী মুদ্রার রিজার্ভ থেকে হ্যাকড হওয়া ২০ মিলিয়ন ডলার শ্রীলংকা থেকে উদ্ধার হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ ব্যাংক। বাকি ৮১ মিলিয়ন ফিলিপিন্স থেকে অচিরেই ফেরত আনা হবে বলে জানান ব্যাংকের মুখপাত্র শুভকংর সাহা। তবে এই চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের কোন পর্যায়ের কর্মকর্তারা জড়িত কিনা সে বিষয়টি স্পষ্ট করেননি বাংলাদেশ ব্যাংকের কেউই।

সুইফট কোড হ্যাক করে রিজার্ভ থেকে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বিনিয়োগ করা অর্থের একটা বড় অংশ চুরি হওয়ার বিষয়টি স্বীকার করেছে বাংলাদেশ ব্যাংক। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহী ও পেইমেন্ট সিস্টেম বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। বৈঠক শেষে জানানো হয় চুরি হওয়া অর্থ উদ্ধারের সুখবর।

কয়েকটি বেসরকারী ব্যাংকের এটিএম বুথে স্কিমিং ডিভাইস বসিয়ে জালিয়াতির মাধ্যমে টাকা তুলে নেওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই, বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে এই ৮০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা। দেশে এত বড় সাইবার অপরাধের এই প্রথম।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ ব্যাংকহ্যাকড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পুরুষের লুকানো শুক্রাণু খুঁজে দিচ্ছে এআই

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চলতি মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

মে ১৩, ২০২৬

যে কমিশনের নেতৃত্বে হবে বিসিবির নির্বাচন

মে ১৩, ২০২৬
১৯৭০ বিশ্বকাপে মেক্সিকোর স্তাদিও আজতেকা’য় ইতালিকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল

বিশ্বকাপের বাকি ২৯ দিন: ইতিহাসের সবচেয়ে বড় আসর

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘে হরমুজ প্রণালির প্রস্তাবে ১১২ দেশের সমর্থন

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT