বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধানকে হাইকোর্টে তলব

বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবন, ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত, দেশের সর্বোচ্চ আদালতের কেন্দ্রবিন্দু।. Channel i News – চ্যানেল আই নিউজ
সুইস ব্যাংকে অর্থ জমাকারীদের তথ্য চাওয়ার বিষয়ে দেয়া প্রতিবেদন নাম-পদবি ছাড়া দাখিল করায় বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান মাসুদ বিশ্বাসকে তলব করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই তলব আদেশ দেন। আগামীকাল সকাল ১১ টায় আদালতে হাজির হয়ে মাসুদ বিশ্বাসকে এবিষয়ে তার বক্তব্য দিতে বলা হয়েছে।
এসময় আদালত বলেন, নাম পদবি ছাড়া এভাবে প্রতিবেদন দেয়াটা যেন ‘ধরি মাছ না ছুই পানি’র মত একটা বিষয়। এত ভয় কেন? নাম পদবি দিয়ে প্রতিবেদন জমা দিতে।
এসময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন। আর দুদকের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খুরশীদ আলম খান।






